Saturday, May 30, 2026
HomeScroll'ধোনি-হীন' CSK বনাম 'হতশ্রী' KKR! চেপকে প্রথম জয়ের স্বাদ পাবেন রাহানেরা?
KKR vs CSK

‘ধোনি-হীন’ CSK বনাম ‘হতশ্রী’ KKR! চেপকে প্রথম জয়ের স্বাদ পাবেন রাহানেরা?

ধোনি কি আদৌ কি মঙ্গলবার KKR-এর বিরুদ্ধে মাঠে ফিরবেন? দেখুন বিগ আপডেট

ওয়েব ডেস্ক: চেপকে আজ প্রথম জয়ের লক্ষ্যে নামছে কেকেআর (KKR)। এদিকে মরশুমের দ্বিতীয় ম্যাচ জতে আত্মবিশ্বাস ফিরেও পেতে মরিয়া সিএসকেও (CSK)। তবে এই মেগা ম্যাচের আগে একটা বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে- ধোনি (MS Dhoni) কি আদৌ কি মঙ্গলবার কেকেআরের বিরুদ্ধে মাঠে ফিরবেন? আইপিএল (IPL 2026) শুরুর মুখেই চোটের কারণে দু’সপ্তাহ মাঠের বাইরে থাকার খবর দিয়েছিল সিএসকে। সেই সময়সীমা মিটলেও এখনও স্পষ্ট নয় তাঁর খেলার সম্ভাবনা। ফলে আজকের ম্যাচেও মাহি যে অনিশ্চিত, তা অনুমান করাই যাচ্ছে।

অন্যদিকে, কেকেআর-এর ফোকাস এখন নিজেদের পারফরম্যান্সের উপরেই। চলতি আইপিএল মরশুমে এখনও জয়ের মুখ দেখেনি নাইট শিবির। টানা তিনটি হার চাপে ফেলেছে কিং খানের শিবিরের অন্দরে। তবে কেকেআর শিবিরে আত্মবিশ্বাস হারায়নি। দলের ওপেনার ফিন অ্যালেন স্পষ্ট করে দিয়েছেন, ব্যক্তি নয়, দলই তাদের কাছে আসল। তাঁর কথায়, “আইপিএলে সব দলই শক্তিশালী। আমরা অন্য ম্যাচের মতোই প্রস্তুতি নিচ্ছি।” শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টস-এর বিরুদ্ধে অল্পের জন্য হার এখনও কুরে কুরে খাচ্ছে নাইটদের। তবে সেই ম্যাচ থেকেই ইতিবাচক দিক খুঁজে নিচ্ছেন অ্যালেন। তাঁর মতে, জয় এলে দলের চিত্রটাই অন্যরকম হত।

আরও পড়ুন: এক ওভারেই ভাগ্য বদল! IPL ডেবিউ করেই ‘জিরো’ থেকে ‘হিরো’ প্রফুল হিঞ্জে

তবে নাইট ব্রিগেডের মূল সমস্যা রয়েছে বোলিং বিভাগে। চোটের জন্য একাধিক পেসার ছিটকে গিয়েছেন দল থেকে। যদিও বরুণ চক্রবর্তী এখন ফিট হয়ে উঠেছেন। চেপক তাঁর ঘরের মাঠ। তাই সিএসকে-র বিরুদ্ধে বরুণের উপর বাড়ছে প্রত্যাশা। শুধু বোলিং নয়, ব্যাটিংয়েও ধারাবাহিকতা নেই নাইট শিবিরে। ক্যামেরন গ্রিন, অজিঙ্ক রাহানেদের থেকে এখনও বড় ইনিংস আসেনি। অ্যালেনের মতে, কলকাতার উইকেটের সঙ্গে মানিয়ে নিতে সময় লাগছে। এদিকে চেপকের পিচে ইতিমধ্যেই রান উৎসব দেখা গিয়েছে। এবার সেই মঞ্চে কেকেআর ব্যাটাররা কেমন জ্বলে ওঠেন, সেটাই দেখার।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO