Monday, June 1, 2026
HomeScrollএবার শালিকের মুখে “জয় বাংলা” স্লোগান! চাঞ্চল্য পাথরপ্রতিমায়
Pathar Pratima

এবার শালিকের মুখে “জয় বাংলা” স্লোগান! চাঞ্চল্য পাথরপ্রতিমায়

যা শুনছে, সেটাই নকল করছে পাখি দুটি, জানিয়েছেন দলুই পরিবার

ওয়েব ডেস্ক : ভোটের আগে চমক দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas)। এবার জোড়া শালিকের (Bird) মুখে শোনা গেল “জয় বাংলা” স্লোগান (Joy Bangla Slogan)! আর তা ঘিরেই জোর চর্চা শুরু হয়েছে। এই ঘটনাটি হল পাথরপ্রতিমা (Pathar Pratima) ব্লকের প্রত্যন্ত গ্রাম দিগম্বরপুরের।

জানা গিয়েছে, কয়েকমাস আগে এক ঝড়ের রাতে মাটিতে পড়ে থাকা দুই শালিকের ছানাকে উদ্ধার করে দলুই পরিবার। তার পর থেকেই পরিবারের সদস্য সুলতা দলুই নিজের সন্তানের মতো যত্ন করে বড় করে তোলেন পাখি (Bird) দু’টিকে। শুধু তাই নয়, সময়ের সঙ্গে সঙ্গে শালিক দুটি মানুষের ভাষা অনুকরণ করতে শেখে। “দাদা”, “বাবা”, “কাকা”, এমনকি আঞ্চলিক ভাষার শব্দও অনায়াসে বলতে পারে তারা। কিন্তু, সব থেকে অঅবাক করা বিষয় হল, এই পাখিগুলির মুখ থেকে এবার শোনা গেল “জয় বাংলা” স্লোগান।

আরও খবর : হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে ভয়াবহ আগুন

পরিবারের তরফে এ নিয়ে দাবি করা হয়েছে, ভোটের সময় বাড়ির পাশ থেকে প্রায় সময় রাজনৈতিক মিছিল যায়। সেখান থেকেই ‘জয় বাংলা’ স্লোগানটি শিখেছে এই দু’টি পাখি (Bird)। আর এই খবর এলাকায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে। তার পর থেকেই সুলতা দলুইয়ের বাড়িতে ভিড় জমাতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। শুধুমাত্র একবার শালিকের মুখ থেকে স্লোগান শোনার জন্য।

স্থানীয়দের একাংশের মতে, ‘এটি পাখির স্বাভাবিক অনুকরণ ক্ষমতা।’ আবার কেউ মজার ছলে বলছেন, ‘ভোটের আগে পাখিরাও যেন রাজনীতিতে নাম লিখিয়েছে।’ দলুই পরিবারের তরফে জানানো হয়েছে, তারা ইচ্ছাকৃতভাবে কোনও স্লোগান শেখাননি। যা শুনছে, সেটাই নকল করছে পাখি দুটি। এই ঘটনাকে ঘিরে এখন প্রশ্ন উঠছে, এ কি শুধুই প্রকৃতির খেলা, নাকি সময়ের প্রভাব পড়ছে প্রকৃতির ভাষাতেও?

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO