Friday, June 12, 2026
HomeScrollদু'বছরের জন্য নিষিদ্ধ প্রাক্তন কিউয়ি ক্রিকেটার! কারণ জানলে চমকে উঠবেন
Doug Bracewell

দু’বছরের জন্য নিষিদ্ধ প্রাক্তন কিউয়ি ক্রিকেটার! কারণ জানলে চমকে উঠবেন

কেন শাস্তির মুখে পড়লেন প্রাক্তন ক্রিকেটার?

ওয়েব ডেস্ক : কোকেন সেবনের অভিযোগ। দু’বছরের জন্য নিষিদ্ধ হলেন নিউজিল্যান্ডের (Newzeland) প্রাক্তন ক্রিকেটার ডগ ব্রেসওয়েল (Doug Bracewell)। জানা যাচ্ছে, গত বছর কাউন্টি খেলার সময় এমন কাণ্ড ঘটিয়েছিলেন তিনি। তার পর থেকেই তাঁর বিরুদ্ধে তদন্ত চলছিল। কিন্তু এর মাঝেই ক্রিকেট থেকে অবসর নেন তিনি। কিন্তু তাতেও শাস্তির হাত থেকে মুক্তি পেলেন না প্রাক্তন কিউয়ি ক্রিকেটার।

২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর চেমসফোর্ডে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব ও সমারসেট কাউন্টি ক্রিকেট ক্লাবের ম্যাচ চলছিল। সেই সময় ব্রেওয়েলের নমুনা সংগ্রহ করা হয়েছিল। এর পরেই প্রাক্তন ক্রিকেটারের শরীরে কোকেনের উপস্থিতি পাওয়া যায়। এর পর কোকেন সেবনের কথা স্বীকারও করেন তিনি। আর এই মাদক নেওয়ার কারণে শাস্তির (Punishment) মুখে পড়লেন তিনি।

আরও খবর : শ্রেয়সকে ছেড়ে ‘ঐতিহাসিক’ ভুল করেছে KKR! ভুল স্বীকার করে কী বললেন নাইটদের প্রাক্তন গুরু?

এদিকে তাঁর বিরুদ্ধে তদন্ত চলাকালীন অবসর নিয়ে নেন ব্রেসওয়েল। তবে, মাদক নেওয়ার অভিযোগে, ২০২৫-র ২৪ নভেম্বর থেকে ২০২৭ সালের ২৩ নভেম্বর পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে তাঁকে। তবে এই প্রথম নয়, ২০২৪ সালেও মাদক সেবন করেছিলেন তিনি। এর জন্য নিউজিল্যান্ডের ঘরোয়া প্রতিযোগিতা থেকে তাঁকে নিষিদ্ধ করা হয়েছিল।

এদিকে ব্রেসওয়েলের এই শাস্তিকে স্বাগত জানিয়েছে এসেক্স ক্লাব। আমরা তাঁর পুনর্বাসন প্রক্রিয়ার ব্যবস্থা করব বলেও জানানো হয়েছে ক্লাবের তরফে। উল্লেখ্য নিউজিল্যান্ডের হয়ে মোট ২৮টি টেস্ট ও ২১ টি ওয়ানডে খেলেছেন ডগ ব্রেসওয়েল। নিয়েছেন ৭৪ ও ২৬টি উইকেট।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d