Friday, June 12, 2026
HomeScrollজগদ্দলের ঘটনায় গ্রেফতার কাউন্সিলার-সহ ৪, রিপোর্ট তলব কমিশনের

জগদ্দলের ঘটনায় গ্রেফতার কাউন্সিলার-সহ ৪, রিপোর্ট তলব কমিশনের

কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ থাকা সত্ত্বেও কীভাবে গুলি চলল? উঠছে প্রশ্ন

ওয়েব ডেস্ক: ধুন্ধুমার পরিস্থিতি উত্তর ২৪ পরগনার জগদ্দলে। রবিবার রাতে জগদ্দল (Jagaddal Incident) থানার সামনে তৃণমূল ও বিজেপি (TMC-BJP Clash Jagaddal) কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। জগদ্দলের ঘটনা নিয়ে রাজ্য পুলিশের ডিজির থেকে রিপোর্ট চাইলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। জগদ্দল থানার সামনে এবং সংলগ্ন এলাকায় এত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও কেন এই ধরনের ঘটনা ঘটল? রাজ্য পুলিশের ডিজির সঙ্গে কথা মুখ্য নির্বাচনী আধিকারিকের। বারবার বেআইনি বন্দুক, গুলি, উদ্ধার ও বাজেয়াপ্ত করার কথা বলা হলেও কেন সক্রিয় হচ্ছে না পুলিশ? তা নিয়েও ক্ষুব্ধ নির্বাচন কমিশন।

ভোট এলে জগদ্দলে অশান্তির অভিযোগ উঠবেই। রাজনৈতিত সংঘর্ষ, মারামারি, বোমাবাজি, হুমকি-হুঁশিয়ারিগুলি চলার মতো ঘটনার সাক্ষী থেকে জগদ্দল।এ বারও তার অন্যথা হলো না। রবিবার রাতে গুলি চলা, বোমাবাজি সবই দেখলেন জগদ্দলের বাসিন্দারা। তা-ও আবার একেবারে থানার সামনে। আটচালা বাগান এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।জানা গিয়েছে, দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়, যা দ্রুত সংঘর্ষের চেহারা নেয়। অভিযোগ, উভয় পক্ষের মধ্যে ইটবৃষ্টি শুরু হয় এবং বেশ কয়েক জন আহত হন।এরপরই গন্ডগোল অন্য মাত্রা নেয় অর্জুন পুত্র পবন সিং-এর বাড়ির সামনে বোমা মারে দুষ্কৃতীরা, গুলিও চালায় বলে অভিযোগ।

আরও পড়ুন:মঙ্গল ও বুধবার কলকাতার রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ

বিজেপির দাবি, তাদের জগদ্দল কেন্দ্রের প্রার্থী রাজেশ কুমার সদলবলে থানায় গিয়েছিলেন। থানার সামনেই তৃণমূল কর্মীরা তাঁদের লক্ষ্য করে ইট ছোড়ে। অন্যদিকে তৃণমূলের ভাটপাড়া কেন্দ্রের প্রার্থী অমিত গুপ্ত দাবি করেছেন, তাঁদের এক কর্মীকে মারধর করা হয়। পবনের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা-গুলি ছুড়তে থাকে । দুষ্কৃতীদের গুলিতে যোগেশ শর্মা নামে তাঁর দেহরক্ষী সিআইএসএফের এক জওয়ান জখম হয়েছেন । কমিশন সূত্রে খবর, রাত ১১টা নাগাদ বিজেপি প্রার্থী জগদ্দল থানায় এফআইআর দায়ের করতে চান। ওই খবর পেয়ে তৃণমূলের প্রায় ২০০ জন সমর্থক থানায় গিয়ে উত্তেজনা তৈরি করেন। পরে তৃণমূল প্রার্থীও সেখানে উপস্থিত হন। তাতে পরিস্থিতি আরও খারাপ হয়। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার গোপাল রাউত। এ ছাড়াও ধৃতদের তালিকায় আছেন কৌশিক দাস, সিকান্দর প্রসাদ, শ্যামদেব সাউ।ভাটপাড়া পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গ্রেফতার এর প্রতিবাদে ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ তৃণমূল কর্মীদের।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d