Saturday, May 16, 2026
HomeScrollআফ্রিকায় বড় সাফল্য মার্কিন বাহিনীর, ঘোষণা ট্রাম্পের
Donald Trump

আফ্রিকায় বড় সাফল্য মার্কিন বাহিনীর, ঘোষণা ট্রাম্পের

নাইজেরিয়া সরকারকে ধন্যবাদও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট

ওয়েব ডেস্ক : আফ্রিকায় (Africa) খতম আইএস-এর দ্বিতীয় শীর্ষ নেতা। নাম আবু বিলাল আল মিনুকি। এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনি জানিয়েছেন, এই জঙ্গিকে খতম করার জন্য আমেরিকা (America) ও নাইজেরিয়া (Nigeria) যৌথভাবে হামলা চালিয়েছিল। তার ফলেই এই সাফল্য এসেছে বলে খবর।

নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে ট্রাম্প (Trump) লিখেছেন, “আজ রাতে আমার নির্দেশে আমেরিকা ও নাইজেরিয়ার যৌথ অভিযানে একটি পরিকল্পনা সফল করার জন্য জটিল অভিযান নিখুঁতভাবে সম্পন্ন করেছে। বিশ্বত্রাস আইসিসের দ্বিতীয় প্রধান আবু-বিলাল আল মিনুকি ভেবেছিল সে আফ্রিকায় লুকিয়ে থাকতে পারবে। কিন্তু সে জানতো না আমাদের কাছে তাঁর কার্যকলাপ সম্পর্কে সূত্র ছিল”

আরও খবর : ‘আজ আমাদের পাশে কেউ নেই, কাল আপনাদের পাশেও কেউ থাকবে না’, বাংলাদেশের নির্যাতিত পুলিশ কর্মকর্তাদের আবেগঘন চিঠি ঘিরে চাঞ্চল্য

তিনি আরও বলেছেন, আর ওই জঙ্গি আফ্রিকার জনগণকে আতঙ্কিত করতে পারবে না। আমেরিকানদের লক্ষ্য করে কোনও অভিযানের পরিকল্পনাও করতে পারবে না। তাঁকে খতম করার ফলে আইসিসের বিশ্বব্যাপী কার্যকলাপ ব্যাপকভাবে হ্রাস পাবে। এই অভিযানে অংশীদারিত্বের জন্য নাইজেরিয়া সরকারকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, আবু বিলাল মিনুকি ছিলেন একজন সাংঘাতিক জঙ্গি ২০২৩ সালে তাঁকে জঙ্গি হিসেবে চিহ্নিত করেছিলেন তৎকালীন মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এদিকে বলে রাখা দরকার, পশ্চিম আফ্রিকায় আইএসের ঘাঁটি বেশ শক্তিশালী। এই অঞ্চলেই হাজার হাজার যোদ্ধা রয়েছে এই জঙ্গি গোষ্ঠীর। তবে আবু বিলালের মৃত্যুর পরে আফ্রিকায় (Africa) জঙ্গি গোষ্ঠীর প্রভাব অনেকটাই খর্ব হবে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto