Wednesday, July 8, 2026
HomeScrollবিহার থেকে নতুন আইপিএল দলের সম্ভাবনা উসকে দিলেন অনিল আগরওয়াল
IPL

বিহার থেকে নতুন আইপিএল দলের সম্ভাবনা উসকে দিলেন অনিল আগরওয়াল

বিহারেরও নিজস্ব এক অতুলনীয় দল থাকা উচিত? প্রশ্ন তুললেন অনিল আগরওয়াল

ওয়েব ডেস্ক : আইপিএলের (IPL) জন্য এবার দল তৈরি হবে বিহার (Bihar) থেকে? এমনই সম্ভাবনারল কথা উস্কে দিলেন বেদান্ত গ্রুপের চেয়ারম্যান অনিল আগরওয়াল (Anil Agarwal)। তাঁর মতে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi), ঈশান কিষানের (Ishan Kishan) মতো তারকাদের উত্থান হয়েছে বিহার থেকে। তাহলে এ রাজ্য থেকে কেন কোনও দল থাকবে না? প্রশ্ন তুলেছেন তিনি।

বেদান্ত গ্রুপের চেয়ারম্যান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, “আপনার কি মনে হয় না চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্সের মতো বিহারেরও নিজস্ব এক অতুলনীয় দল থাকা উচিত? বিহারের মাটি দেশকে অনেক অসাধারণ ক্রিকেটার উপহার দিয়েছে। পাটনায় জন্ম নেওয়া ইশান কিষাণ, বল খেলার নিরিখে ওডিআই-তে (ODI) দ্রুততম দ্বিশতরান করেছেন। সমস্তিপুরের বৈভব সূর্যবংশী আইপিএল (IPL) অভিষেকে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়েছেন। আর আজ, গোপালগঞ্জের এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া সাকিব হুসেনের দুর্দান্ত বোলিংয়ের দিকে তাকিয়ে রয়েছে সারা বিশ্ব।”

আরও খবর : স্বপ্নপূরণ রোনাল্ডোর, অবশেষে সৌদি লিগ চ্যাম্পিয়ন আল নাসের

এর পরেই বলেছেন, “কিন্তু একটা বিষয় আমাকে সবসময় ভাবিয়ে তোলে, আমাদের বিহার (Bihar) ক্রিকেটে কেন এখনও সেই স্বীকৃতি আর মর্যাদা পেল না, যা আমাদের অধিকার? আমার সবসময় এটাই স্বপ্ন এবং প্রচেষ্টা থেকেছে যেন বিহারের যুবসমাজ প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পূর্ণ সুযোগ পায়> আমাদের খেলোয়াড়রা এখানেই, বিহারেরই বুকে বিশ্বমানের পরিকাঠামো ও সহযোগিতা পায়। আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসী যে আমাদের সন্তানরা যদি সঠিক অনুপ্রেরণা আর সুযোগ-সুবিধা পায়, তবে আমাদের বিহার থেকে উঠে আসা দলটি বিশ্বের সেরা দলে পরিণত হবে।”

অনিল আগরওয়াল বলেছেন, “আর এই প্রচেষ্টায় আমি বিহারের যুবসমাজের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি। বিহারের ক্রিকেট দল এবং এখানকার খেলোয়াড়দের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে নিঃশর্ত সমর্থন দেব। আমার কাছে বিহার শুধু একটি রাজ্য নয়,এটি একটি আবেগ। আর এখন সময় এসেছে আমাদের মাটির প্রতিভাদের মাঠে জ্বলে ওঠার। আইপিএলে দেশের বিভিন্ন প্রান্তের দল রয়েছে। এদিকে যে রাজ্যগুলোর দল নেই তার মধ্যে একটি হল বিহার। এদিকে বৈভব সূর্যবংশী, ঈশান কিষানের মতো তারকা ক্রিকেটারের উত্থান হয়েছে বিহার থেকে।”

এর পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, আইপিএলের জন্য বিহার থেকে কোনও নতুন দল তৈরি হবে? এদিকে বিসিসিআই দল বাড়ানোর জন্য তেমন কোনও সিদ্ধান্ত নেবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com