Wednesday, July 8, 2026
HomeScrollতপ্ত গরমে অজ্ঞান বাদুড়, জল খাইয়ে ‘প্রাণ’ ফেরালেন উকিলেরা! ভাইরাল ভিডিও
Viral

তপ্ত গরমে অজ্ঞান বাদুড়, জল খাইয়ে ‘প্রাণ’ ফেরালেন উকিলেরা! ভাইরাল ভিডিও

বুন্দেলখণ্ডের আদালত চত্বরে তাপপ্রবাহে অসুস্থ হয়ে পড়ে ওই বাদুড়

ওয়েব ডেস্ক: মে মাসের ভয়াবহ গরমে নাজেহাল দেশের একাধিক রাজ্য। মানুষের পাশাপাশি এই তাপপ্রবাহে কার্যত প্রাণ ওষ্ঠাগত অবলা প্রাণীদেরও। সেই আবহেই বুন্দেলখণ্ডের (Bundelkhand) আদালত চত্বরে ধরা পড়ল এক মানবিক মুহূর্ত, যা দেখে আপ্লুত নেটদুনিয়া। অতিরিক্ত গরমে অজ্ঞান হয়ে পড়া একটি বাদুড়কে জল খাইয়ে বাঁচানোর ভিডিয়ো এখন সমাজমাধ্যমে ভাইরাল (Viral)।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, আদালত চত্বরে মেঝের উপর অসাড় হয়ে পড়ে রয়েছে একটি বাদুড়। স্থানীয়দের দাবি, প্রচণ্ড গরমের জেরে গাছ থেকে পড়ে যায় প্রাণীটি। প্রথমে নড়াচড়া না করলেও কিছু ক্ষণের মধ্যে ধীরে ধীরে জিভ বার করে ছটফট করতে দেখা যায় তাকে। যেন জল চাইছে- এমনটাই মনে হয় ঘটনাস্থলে উপস্থিত সকলের।

আরও পড়ুন: মাসে ২ লক্ষ টাকার টোপে রুশ সেনায় ভারতীয়রা! যুদ্ধে মৃত ৪৯, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

এরপরই এগিয়ে আসেন আদালত চত্বরে থাকা কয়েক জন উকিল। তাঁদের মধ্যে এক জন বোতল থেকে ধীরে ধীরে বাদুড়টির মুখের সামনে জল ঢালতে থাকেন। ছোট্ট জিভ বার করে সেই জল খেতে দেখা যায় প্রাণীটিকে। শুধু তাই নয়, তার গায়েও জল ছিটিয়ে দেন তাঁরা। কিছু ক্ষণের মধ্যেই বাদুড়টি একটু নড়াচড়া করতে শুরু করে। পরে ডানা ঝাপটিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে দেখা যায় তাকে।

এই ছোট্ট মানবিক উদ্যোগই মন জয় করেছে নেটাগরিকদের। ‘দীপক লাভানিয়া’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ সেই ভিডিয়ো দেখে ফেলেছেন। মন্তব্যের ঘরে অনেকেই লিখেছেন, “মানবিকতা এখনও বেঁচে আছে”, কেউ আবার বলেছেন, “এই পৃথিবীটা এখনও সুন্দর এমন মানুষদের জন্যই।” যদিও ভাইরাল ভিডিয়োটির সত্যতা স্বাধীন ভাবে যাচাই করা হয়নি।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto