Monday, May 25, 2026
HomeScrollলেকটাউনে হাওয়ায় দুলছিল মেসি মূর্তি, সরিয়েই ফেলা উচিত, দাবি ঠিকাদারের
Statue of Lionel Messi

লেকটাউনে হাওয়ায় দুলছিল মেসি মূর্তি, সরিয়েই ফেলা উচিত, দাবি ঠিকাদারের

শিরোনামে লেকটাউনের লিওনেল মেসির মূর্তি, ভাঙা পড়তে চলেছে স্ট্যাচু

কলকাতা: শিরোনামে উঠে এল লেকটাউনের লিওনেল মেসির বিশাল মূর্তি (Statue of Lionel Messi in Lake Town)। হওয়ায় দুলছে লেকটাউন মোড়ে মেসির স্ট্যাচু। সরানো হতে পারে মেসি স্ট্যাচু। ভিআইপি রোডের লেকটাউন ঘড়ি মোড় সংলগ্ন লিওনেল মেসির স্ট্যাচু হাওয়ায় দুলছে। পড়ে গিয়ে বড়সড় দুর্ঘটনা ঘটার আশংখ্যা। এমনই একটি অভিযোগ জমা পড়লো লেকটাউন থানায়। পথচলতি মানুষ এবং স্থানীয় বাসিন্দারাই প্রথমে বিষয়টি দেখেন। তাঁরাই খবর দেন লেকটাউন থানায়। পুলিশও খবর দেয় পূর্ত দফতরে। পরে পুলিশ এবং পূর্ত দফতরের কর্মীরা লেকটাউনে গিয়ে ওই মূর্তি খতিয়ে দেখেন।

গত বছর ১৩ ডিসেম্বর কলকাতায় এসে মেসি ভার্চুয়ালি এই মূর্তির উদ্বোধন করেছিলেন। সেই সময় তা নিয়ে ব্যাপক উন্মাদনা দেখা গিয়েছিল ফুটবলপ্রেমীদের মধ্যে। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই সেই মূর্তিই এখন নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। এই মূর্তি তৈরির দায়িত্বে ছিল লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব (Sreebhumi Sporting Club)। কলকাতার ভিআইপি রোডের উপর রয়েছে প্রায় ৭০ ফুট উঁচু লিওনেল মেসির বিশাল মূর্তি। দূর থেকে দেখলেই চোখে পড়ে এই কাঠামো।ভিআইপি রোড পারাপারের জন্য লেকটাউনের যে এলাকায় ভূগর্ভস্থ পথ তৈরি হয়েছে, তার উপরের অংশে বসানো রয়েছে মেসির মূর্তি। গত বছরের ডিসেম্বরের মেসির কলকাতা সফরের সময়ে এই মূর্তির উন্মোচন হয়। ঠিকাদারের দাবি, কাদার বলেন, “এখানে এসে দেখলাম, মেসি পুরো দুলছে। হাওয়া দিলেই দুলছে। পা দু’টো উঁচুনীচু হয়ে একবার উঠছে, একবার নামছে। এর জন্য যে কোনও সময়ে দুর্ঘটনা ঘটতে পারে। মূর্তিটি বিপজ্জনক অবস্থায় রয়েছে। যে কোনও সময়ে তা পড়ে যেতে পারে। তাই ওই এলাকা থেকে মূর্তিটি সরিয়ে নেওয়া উচিত বলেই মনে করছেন তিনি।

আরও পড়ুন:১২০ ঘণ্টায় শেষ চিংড়িঘাটা মেট্রোর কাজ

সোমবার ভিআইপি রোডের মেসির স্ট্যাচু হাওয়ায় দুলছে ভিডিও সহ একটি অভিযোগ জমা পড়ে লেকটাউন থানা। এরপরই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় লেকটাউন থানা পুলিশ। লেকটাউন থানার পুলিশের পক্ষ থেকে বিষয়টি জানানো হয় এসডিও বিধাননগর, বিধাননগর পুলিশ কমিশনার, বিধাননগর কর্পোরেশনের সিইও, উত্তর ২৪ পরগনা জেলাশাসক ও দক্ষিণ দমদম পৌরসভার সিইও কে। এরপরই PWD এর পক্ষ থেকে ঘটনাস্থলে ইঞ্জিনিয়ারদের একটি টিম পরিদর্শনে পাঠানো হয়। PWD এর পক্ষ থেকে স্ট্যাচু কেন দুলছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে সরানো হতে পারে মেসির স্ট্যাচু। ১৩ ডিসেম্বর ২০২৫ এ লেকটাউন মোড়ে লিওনেল মেসির স্ট্যাচু রিমোটের মাধ্যমে উন্মোচন করেন কিংবদন্তী ফুটবল লিওনেল মেসির।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D