Saturday, July 11, 2026
HomeScrollতৃণমূল নেতা রাজুর অফিসে তাণ্ডব! চাঞ্চল্য
Raju Naskar

তৃণমূল নেতা রাজুর অফিসে তাণ্ডব! চাঞ্চল্য

রাজু নস্করের এক ঘনিষ্ঠকে মারধর করলেন স্থানীয় বাসিন্দারা

ওয়েব ডেস্ক : রবিবারের বুলডোজার অ্যাকশনের রেশ কাটতে না কাটতেই সোমবার সাতসকালে নতুন করে উত্তেজনা ছড়াল বেলেঘাটায় (Beleghata)। সোমবার সকালে তৃণমূল (TMC) নেতা তথা প্রোমোটার রাজু নস্করের (Raju Naskar) তালাবন্ধ অফিসের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও ভয় দেখিয়ে এলাকায় ‘দাদাগিরি’ চালানো হত। বিক্ষোভ চলাকালীন রাজু নস্করের এক ঘনিষ্ঠকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, তাঁকে মারধরের অভিযোগও ওঠে ক্ষুব্ধ জনতার বিরুদ্ধে।

জানা গিয়েছে, বারোয়ারিতলা রোড এবং ইস্ট কুলিয়া রোডে রাজু নস্করের (Raju Naskar) আরও দুটি বহুতলে নোটিস পাঠিয়েছে প্রশাসন। ওই দুই বহুতলে মোট ১৬টি ফ্ল্যাট রয়েছে। নোটিস জারির পর থেকেই আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। বিশেষ করে দুই প্রবীণ মহিলা চরম উদ্বেগে রয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর। অভিযোগ, তাঁদের জমির উপরই ওই বহুতল নির্মাণ করা হয়েছিল।

আরও খবর : ১২০ ঘণ্টায় শেষ চিংড়িঘাটা মেট্রোর কাজ

বাসিন্দাদের আরও অভিযোগ, ২৫ থেকে ৩০ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কেনার পরও অনেকেই এখনও বৈধ রেজিস্ট্রি, মিউটেশন কিংবা প্রয়োজনীয় কাগজপত্র পাননি। ফলে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন বহু পরিবার।

স্থানীয়দের দাবি, এর আগেও রাজু নস্করের একাধিক বেআইনি নির্মাণে বুলডোজার চালিয়েছে পুরসভা। তবুও রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় দাপট বজায় রাখা হয়েছিল বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। প্রশাসনের তরফে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto