Sunday, July 12, 2026
HomeScrollMI ছেড়ে CSK-তে যাচ্ছেন হার্দিক পাণ্ডিয়া? সোশ্যাল মিডিয়ায় জল্পনা উসকে দিলেন অশ্বিন
Hardik Pandya

MI ছেড়ে CSK-তে যাচ্ছেন হার্দিক পাণ্ডিয়া? সোশ্যাল মিডিয়ায় জল্পনা উসকে দিলেন অশ্বিন

IPL 2026-এ মুম্বইয়ের হতশ্রী পারফরম্যান্সের পর থেকেই হার্দিকের ‘ছাঁটাই’ নিয়ে শুরু হয়েছে জল্পনা! এবার কি দলবদল?

ওয়েব ডেস্ক: এবারের আইপিএলে (IPL 2026) হতশ্রী পারফরম্যান্সের পর ফের প্রশ্নের মুখে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্ব। এবার নবম স্থানে থেকে গ্রুপ পর্ব থেকেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। তার পর থেকেই জোর জল্পনা, মুম্বই শিবিরে কি শেষ হতে চলেছে হার্দিক অধ্যায়? এমনকি তাঁর সম্ভাব্য পরবর্তী গন্তব্য হিসেবে উঠে আসছে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) নামও। এই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছেন প্রাক্তন ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি রহস্যময় পোস্ট ঘিরেই এখন তুমুল চর্চা ক্রিকেটমহলে।

ঘটনার সূত্রপাত সোশ্যাল মিডিয়ার অন্য একটি পোস্টকে কেন্দ্র করে। এক্স হ্যান্ডেলে এক সমর্থক প্রশ্ন করেন, “যদি মাথিশা পাথিরানাকে কেকেআর ছেড়ে দেয়, তাহলে কি সিএসকের তাঁর জন্য ঝাঁপানো উচিত?” সেই পোস্টটি শেয়ার করে অশ্বিন লেখেন, “পাথিরানা, ০৭:০৭ এবং স্টোকস।” এরপরই শুরু হয় জল্পনা। পরে অশ্বিন আরও ইঙ্গিতপূর্ণ ব্যাখ্যা দেন। তিনি জানান, ওপেনিং বিভাগ ঠিক রয়েছে। মিডল অর্ডারে থাকবেন শিবম দুবে এবং ফিনিশিংয়ের জন্য প্রয়োজন ‘০৭:০৭’-কে। পাশাপাশি বেন স্টোকস ও ওভারটনের মতো ক্রিকেটার এলে দলে ভারসাম্য আসবে বলেও ইঙ্গিত দেন তিনি।

আরও পড়ুন: শেষ হল বুমরার দুঃস্বপ্নের আইপিএল! গত ১১ বছর পর লজ্জার নজির বিশ্বসেরা পেসারের

কিন্তু এই ‘০৭:০৭’ আসলে কে? নেটিজেনদের একাংশের মতে, সেটি আসলে হার্দিক পাণ্ডিয়ারই সাংকেতিক নাম। কারণ, একদিন আগেই হার্দিক নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছিলেন। সেখানে মোবাইলের স্ক্রিনে সময় দেখা যাচ্ছিল ০৭:০৭। অনেকের মতে, সেটাই ছিল তাঁর তরফে এক রহস্যময় বার্তা। আর সেই সূত্র ধরেই অশ্বিনের পোস্টে নতুন করে উসকে উঠেছে সিএসকে-যোগের জল্পনা। যদিও ‘৭’ সংখ্যাটি বরাবরই জড়িয়ে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) সঙ্গে। তাই ‘০৭:০৭’ বার্তাকে ঘিরে ধোনির দলের সঙ্গে হার্দিকের সম্ভাব্য যোগসূত্র নিয়েই এখন আলোচনা তুঙ্গে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto