Sunday, July 12, 2026
HomeScrollপ্রাক্তন তৃণমূল বিধায়ককে ‘গ্যাংস্টার’, ‘গুণ্ডা’ তকমা! উইকিপিডিয়া বিতর্কের কেন্দ্রে এবার খোকন দাস
Khokan Das

প্রাক্তন তৃণমূল বিধায়ককে ‘গ্যাংস্টার’, ‘গুণ্ডা’ তকমা! উইকিপিডিয়া বিতর্কের কেন্দ্রে এবার খোকন দাস

একাধিক মামলার নাম জড়িয়েছে তৃণমূল নেতার! ভাইরাল স্ক্রিনশটকে ঘিরে শুরু বিতর্ক

পূর্ব বর্ধমান: বিধানসভা ভোটে পরাজয়ের পর ফের বিতর্কের কেন্দ্রে উঠে এলেন বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল (TMC) বিধায়ক খোকন দাস (Khokan Das)। এবার তাঁকে ঘিরে চর্চার কারণ মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ায় (Wikipedia) তাঁর পরিচিতি সংক্রান্ত তথ্য। সেখানে তাঁর নামের পাশে ‘গ্যাংস্টার’ ও ‘গুণ্ডা’ শব্দ ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক মহল থেকে সামাজিক মাধ্যম— সর্বত্র শুরু হয়েছে তুমুল বিতর্ক।

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বর্ধমান দক্ষিণ কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন খোকন দাস। তবে বিজেপি (BJP) প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রের কাছে ৩০ হাজার ৪৭০ ভোটে পরাজিত হন তিনি। ফল ঘোষণার পর থেকেই জনসমক্ষে খুব একটা দেখা যায়নি তাঁকে। এর মধ্যেই নতুন করে বিতর্কে জড়াল তাঁর নাম।

আরও পড়ুন: রাস্তা ছেড়ে ফুটপাতে ঐতিহ্যবাহী মঙ্গলাহাট! সরকারের পদক্ষেপে কী বলছে ব্যবসায়ী মহল?

ভাইরাল হওয়া স্ক্রিনশট অনুযায়ী, উইকিপিডিয়ার সংশ্লিষ্ট পাতায় খোকন দাসের পেশার জায়গায় লেখা হয়েছে ‘রাজনীতিবিদ, গুণ্ডা’। ইংরেজি সংস্করণে তাঁকে উল্লেখ করা হয়েছে ‘Politician, Gangster’ হিসেবে। পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং পুরনো ভারতীয় দণ্ডবিধি (IPC)-র একাধিক ধারার উল্লেখ করে দাবি করা হয়েছে, তাঁর বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ, অস্ত্র নিয়ে দাঙ্গা এবং অপরাধমূলক হুমকির মতো অভিযোগে মামলা রয়েছে।

এই তথ্য প্রকাশ্যে আসতেই নেটমাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা। একাংশ বিষয়টিকে কটাক্ষের চোখে দেখলেও, অন্য অংশের দাবি— এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, “উইকিপিডিয়া যা দিয়েছে, তা সত্য। খোকন দাসের উত্থানের ধরন দেখলেই অনেক কিছু বোঝা যায়। উইকিপিডিয়া তো ভুল তথ্য দেয় না।”

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, উইকিপিডিয়া একটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম, যেখানে যে কেউ তথ্য সম্পাদনা করতে পারেন। তাদের অভিযোগ, নির্বাচনে পরাজয়ের সুযোগ নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই পরিবর্তন করা হয়েছে। যদিও গোটা বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি খোকন দাস। তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানা গিয়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto