ওয়েব ডেস্ক : ক্রিকেট বিশ্বের ধনীতম লিগ আইপিএল (IPL)। চলতি মরশুমে পুরস্কার মূল্য (Award value) নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে রয়েছে। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers bengaluru) ও গুজরাত টাইটান্স (Gujrat Titans)। তবে প্রশ্ন হচ্ছে। ফাইনাল জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? কত টাকা পাবে রানার্স আপ দল?
শীর্ষ চার দলের জন্য ৪৬.৫ কোটি টাকা পুরস্কার হিসেবে রাখা হয়েছে। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে২০ কোটি টাকা। রানার্স-আপ পাবে ১৩ কোটি টাকা। তৃতীয়স্থানে থাকা রাজস্থান রয়্যালস পাবে ৭ কোটি টাকা। চতুর্থ দল সানরাইজার্স হায়দরাবাদ পাবে ৬.৫ কোটি টাকা। তবে এই পুরো টাকা নিজেদের কাছে রাখতে পারবে না ফ্রাঞ্চাইজিগুলি। এই অর্থের ৫০ শতাংশ ভাগ করে দিতে হবে ক্রিকেটারদের। এর ফলে ক্রিকেটাররা (Cricketers) অতিরিক্ত অর্থ কামাতে পারবেন।
আরও খবর : আইপিএল শেষেই বড় দায়িত্ব বৈভবের কাঁধে!
অন্যদিকে একটি দল যদি মরশুমের ১৭টি ম্যাচ খেলে, তাহলে এক ক্রিকেটারের আয় অনেকটা বেড়ে যেতে পারে। ম্যাচ ফি, জয়ের বোনাস ও পারফরম্যান্স ইনেন্টিভ মিলিয়ে সেই টাকা ১.২৭ কোটি টাকা পর্যন্ত হতে পারে। এছাড়া কম দামের ক্রিকেটার পুর মরশুম শেষে যদি ভালো পারফরম্যান্স করে, আর যদি দল যদি সাফল্য পায় তাহলে ওই ক্রিকেটার ১.৩৫ কোটি টাকা পর্যন্ত আয় করতে পারেন।
এছাড়া অরেঞ্জ ক্যাপ, পার্পল ক্যাপ এবং মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার প্রতিটি পুরস্কারের জন্য ১০ লক্ষ টাকা করে পেয়ে থাকেন। এমার্জিং প্লেয়ার পান ২০ লক্ষ টাকা। এর পাশাপাশি অন্যান্য পুরস্কার মিলিয়ে একজন ক্রিকেটার অতিরিক্ত টাকা পেতে পারেন।
দেখুন অন্য খবর :







