Saturday, June 27, 2026
HomeScrollকেতন আগরওয়াল মামলায় সামনে এল নতুন তথ্য
Ketan Agarwal Case

কেতন আগরওয়াল মামলায় সামনে এল নতুন তথ্য

প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন সিয়ার ভাই সাহিল গোয়াল

ওয়েব ডেস্ক : পুণের (Pune) বহুলচর্চিত কেতন আগরওয়াল (Ketan Agarwal Case) হত্যা মামলার তদন্তে সামনে এল নতুন তথ্য। পুলিশ (Police) সূত্রে খবর, অভিযুক্ত সিয়া গোয়াল ও তাঁর প্রেমিক চেতন চৌধুরীর সম্পর্কের সূত্রপাত হয়েছিল ক্রিকেট মাঠে। তদন্তে এই তথ্য সামনে আসতেই মামলার তদন্ত আরও নতুন দিকে মোড় নিয়েছে। পুলিশ জানিয়েছে, ১৮ জুন লোহাগড় দুর্গের খাদে ফেলে বাগদত্তা কেতন আগরওয়ালকে খুনের অভিযোগ উঠেছে সিয়া গোয়াল (Siya Goyal) ও চেতন চৌধুরীর (Chetan Chaudhary) বিরুদ্ধে। অভিযোগ, বিয়ে এড়াতেই দু’জনে পরিকল্পনা করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সিয়া ও চেতন।

সম্প্রতি প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন সিয়ার ভাই সাহিল গোয়াল। তদন্তকারীদের তিনি জানান, ক্রিকেট ম্যাচ দেখতে যেতেন তাঁর দিদি। সেই সময়ই প্রথম চেতন চৌধুরীর সঙ্গে সিয়ার পরিচয় হয়। পরে গত বছরের দীপাবলির একটি পার্টিতে ফের দেখা হওয়ার পর তাঁদের ঘনিষ্ঠতা আরও বাড়ে বলে দাবি করেছেন সাহিল। তদন্তে আরও জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে সিয়া ও চেতনের মধ্যে ২ হাজারেরও বেশি বার ফোনে কথোপকথন হয়েছিল। সূত্রের দাবি, সেই সব ফোনালাপের মোট সময় প্রায় ২৩৮ ঘণ্টা। এই তথ্যের ভিত্তিতেই তাঁদের সম্পর্কের গভীরতা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও খবর : ১১ বছর পর সেশেলস সফরে প্রধানমন্ত্রী মোদি, গোল্ডেন জুবিলি অনুষ্ঠানে থাকবেন প্রধান অতিথি

অন্যদিকে, সিয়ার মা পূজা গোয়াল দাবি করেছিলেন, চেতন নামে কাউকে তিনি চিনতেন না। মেয়ে কখনও বিয়ে নিয়ে অসন্তোষ প্রকাশ করেনি। তবে সাহিলের বক্তব্যে সেই দাবি নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। যদিও সিয়ার আইনজীবীর বক্তব্য, সিয়া ও চেতন শুধুই বন্ধু ছিলেন। তদন্তে আরও জানা গিয়েছে, অভিযুক্ত দু’জনই নিজেদের মোবাইল ফোন থেকে হোয়াটসঅ্যাপ চ্যাট, ইনস্টাগ্রাম মেসেজ ও অন্যান্য ডিজিটাল তথ্য মুছে ফেলেছিলেন। বর্তমানে সেই ডিলিট হওয়া তথ্য ফরেন্সিক বিশেষজ্ঞরা উদ্ধারের চেষ্টা করছেন।

পুলিশের (Police) দাবি, হত্যার আগের দিন অর্থাৎ ১৭ জুন পুণের লুল্লানগরের একটি ক্যাফেতে প্রায় এক ঘণ্টা একসঙ্গে ছিলেন সিয়া ও চেতন। ওই বৈঠকেই খুনের পরিকল্পনা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।উল্লেখ্য, আগামী নভেম্বরে কেতন আগরওয়াল ও সিয়া গোয়ালের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশের অভিযোগ, সেই বিয়ে এড়াতেই সিয়া নিজের প্রেমিকের সহযোগিতায় কেতনকে লোহাগড় দুর্গে নিয়ে গিয়ে খাদে ঠেলে হত্যা করেন।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO