Thursday, July 2, 2026
HomeScrollক্রিকেটে নয়া নজির গড়ে ফেলেলেন অভিষেক শর্মা
Abhishek Sharma

ক্রিকেটে নয়া নজির গড়ে ফেলেলেন অভিষেক শর্মা

এতদিন যে রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের ইভিন লুইসের দখলে

ওয়েব ডেস্ক : ইংল্যান্ডের (England) বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতেই বিশ্ব রেকর্ড (Record) গড়ে ফেললেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। সবচেয়ে কম বল খেলে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি ছক্কা পূরণের নজির গড়লেন ভারতের এই ওপেনার। এতদিন যে রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের ইভিন লুইসের দখলে, তবে তা এখন অতীত।

ভারতের (India) ইনিংসের শুরু থেকেই ইংল্যান্ডের বোলারদের উপর চড়াও হন অভিষেক (Abhishek Sharma)। মাত্র ২৪ বলে ৫৯ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। ইনিংসে ছিল চারটি ছক্কা। তার মধ্যে তৃতীয় ছক্কাটি হাঁকানোর সঙ্গেই ১০০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছক্কার মাইলফলক স্পর্শ করেন ভারতীয় ওপেনার। এই কৃতিত্ব অর্জন করতে অভিষেক খেলেছেন মাত্র ৭৮৫ বল। এর আগে সবচেয়ে কম বলে ১০০ ছক্কার রেকর্ড ছিল ইভিন লুইসের। ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটারের লেগেছিল ৭৮৯ বল। চার বল কম খেলেই নতুন বিশ্বরেকর্ড গড়লেন অভিষেক। এই তালিকায় এখন দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন লুইস। তাঁর পরেই রয়েছেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেন, অস্ট্রেলিয়ার টিম ডেভিড এবং নিউজিল্যান্ডের কলিন মনরো।

আরও খবর : বিশ্বকাপের জয়ের উচ্ছ্বাসে মর্মান্তিক পরিণতি, মেক্সিকোতে প্রাণ গেল ৩ সমর্থকের

শুধু বিশ্বরেকর্ডই নয়, ভেঙে দিয়েছেন ভারতীয় ক্রিকেটের রেকর্ডও। এতদিন সবচেয়ে কম বলে ১০০ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ছক্কার নজির ছিল সূর্যকুমার যাদবের। তিনি এই মাইলফলকে পৌঁছতে খেলেছিলেন ১,০০৭ বল। সেই রেকর্ডও এখন অভিষেকের দখলে।

এছাড়া অভিষেক (Abhishek Sharma) মাত্র ২০ বলে অর্ধশতরান করেছেন। সেটাও ইংল্যান্ডের মাটিতে কোনও ভারতীয় ব্যাটারের করা দ্রুততম হাফসেঞ্চুরি। এর আগে কেএল রাহুল ২০১৮ সালে ২৪ বলে হাফসেঞ্চুরি করেছিলেন ম্যাঞ্চেস্টারে। তবে যদিও অভিষেকের রেকর্ড এবং অনবদ্য হাফসেঞ্চুরির ইনিংস বিশেষ কাজে লাগেনি। বৃষ্টির জন্য গোটা ম্যাচটাই বাতিল হয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO