Monday, July 13, 2026
HomeScrollরক্ষা কবজ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল নেতা নির্মল ঘোষ
Nirmal Ghosh

রক্ষা কবজ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল নেতা নির্মল ঘোষ

নজর এখন আদালতের শুনানিতে

কলকাতা: ছেলে গ্রেফতার হওয়ার পর এবার নিজের আইনি সুরক্ষা চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন পানিহাটির (Panihati) প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ (Nirmal Ghosh)। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলা দায়েরের অনুমতি চাওয়া হলে আদালত তা মঞ্জুর করেছে। চলতি সপ্তাহেই মামলাটির শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।

রবিবার গভীর রাতে দক্ষিণেশ্বর এলাকা থেকে গ্রেফতার করা হয় নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে। তাঁর বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা এবং এক কোটি টাকার লটারি সংক্রান্ত ঘটনায় অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে দাবি, দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন তীর্থঙ্কর। গোপন সূত্রে খবর পেয়ে মোবাইল লোকেশন ট্র্যাক করে তাঁকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: নতুন নামে ফিরল ১০০ দিনের কাজ, ১২৫ দিনের কর্মসংস্থানে স্বস্তির হাসি গঙ্গাসাগরে

অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার একটি মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন তীর্থঙ্কর। পাশাপাশি এক ব্যক্তির কাছ থেকে জোর করে লটারির টিকিট ছিনিয়ে নেওয়া এবং পুরস্কারের টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। যদিও মামলার অভিযোগগুলি এখনও বিচারাধীন এবং আদালতের চূড়ান্ত রায় হয়নি।

ছেলের গ্রেফতারির পর এবার নিজের বিরুদ্ধে সম্ভাব্য আইনি পদক্ষেপ এড়াতে আদালতের দ্বারস্থ হয়েছেন নির্মল ঘোষ। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, বেআইনি অস্ত্র রাখা এবং দুর্নীতির মতো একাধিক অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে। এই অভিযোগগুলির ভিত্তিতে পুলিশি তদন্তও চলছে।

রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে চর্চা শুরু হয়েছে। একদিকে ছেলের গ্রেফতারি, অন্যদিকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ, দুই দিক থেকেই চাপের মুখে পড়েছেন প্রাক্তন বিধায়ক বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

এর মধ্যেই নির্মল ঘোষের রাজনৈতিক অবস্থান নিয়েও জল্পনা তৈরি হয়েছিল। সূত্রের খবর, সাম্প্রতিক সময়ে তিনি অন্য রাজনৈতিক শিবিরে যোগাযোগের চেষ্টা করেছিলেন। তবে সেই সম্ভাবনাও কার্যত খারিজ করে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মহলের তরফে। এখন নজর থাকবে কলকাতা হাইকোর্টের শুনানির দিকে। আদালত নির্মল ঘোষকে কোনও অন্তর্বর্তী সুরক্ষা দেয় কি না, সেটাই আগামী দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto