HomeScrollবিমানবন্দর থেকে গ্রেফতার জামুড়িয়ার প্রাক্তন বিধায়কের ছেলে, বালি পাচার-তোলা আদায়ের অভিযোগ
Asansol

বিমানবন্দর থেকে গ্রেফতার জামুড়িয়ার প্রাক্তন বিধায়কের ছেলে, বালি পাচার-তোলা আদায়ের অভিযোগ

শুক্রবার তাঁকে আসানসোল আদালতে হাজির করানো হয়

আসানসোল: আসানসোলে (Asansol) অবৈধ বালি পাচার এবং তোলা আদায়-সহ একাধিক অভিযোগে গ্রেফতার হলেন জামুড়িয়ার প্রাক্তন তৃণমূল (TMC) বিধায়ক হরেরাম সিংহের ছেলে তথা তৃণমূল নেতা প্রেমপাল সিংহ। বৃহস্পতিবার সন্ধ্যায় অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে আসানসোল-দুর্গাপুর পুলিশ (Asansol-Durgapur Police)। শুক্রবার তাঁকে আসানসোল আদালতে হাজির করানো হয়।

পুলিশ সূত্রে খবর, ২০২৬ সালের মে মাসে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই এলাকাছাড়া ছিলেন প্রেমপাল। তাঁর বিরুদ্ধে অবৈধ বালি কারবার, তোলা আদায়-সহ একাধিক মামলা রয়েছে বলে দাবি পুলিশের। তদন্তকারীদের কাছে খবর ছিল, বৃহস্পতিবার সন্ধ্যায় বিমানবন্দর দিয়ে রাজ্যের বাইরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। সেই সূত্রেই বিমানবন্দরে নজরদারি শুরু করে পুলিশের বিশেষ দল। বিমানবন্দর থেকে বেরোনোর সময় তাঁকে আটক করে গ্রেফতার করা হয়।

আরও খবর : নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কাড়ল সরকার

প্রেমপালের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই আসানসোল শিল্পাঞ্চলে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে চাপানউতোরও শুরু হয়েছে।

জামুড়িয়ার বিজেপি বিধায়ক বিজন মুখার্জির অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় দীর্ঘ দিন ধরে নানা অনৈতিক কার্যকলাপ চালিয়েছেন প্রেমপাল। তাঁর দাবি, আগ্নেয়াস্ত্র দেখিয়ে সাধারণ মানুষকে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে প্রেমপালের বিরুদ্ধে। পাশাপাশি প্রেমপাল এবং তাঁর পরিবারের বিপুল সম্পত্তির উৎস নিয়েও তদন্তের দাবি তুলেছেন তিনি।

যদিও পুলিশ জানিয়েছে, প্রেমপালের বিরুদ্ধে থাকা অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতারের পর তদন্তের বিভিন্ন দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আদালতের পরবর্তী নির্দেশ অনুযায়ীই তদন্ত এগোবে।

প্রেমপালকে গ্রেফতারের ঘটনায় ফের এক বার শিল্পাঞ্চলের রাজনীতিতে বালি কারবার, তোলা আদায় এবং রাজনৈতিক প্রভাবের বিষয়গুলি সামনে এসেছে। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত নয়।

[youtube-feed feed=1]
Read More

Latest News