Homeলিড‘অভিষেক কি বৈঠকে ছিলেন? কী ভাবে জালিয়াতির অভিযোগে জড়ালেন?’ বিধানসভা স্বাক্ষর জাল...

‘অভিষেক কি বৈঠকে ছিলেন? কী ভাবে জালিয়াতির অভিযোগে জড়ালেন?’ বিধানসভা স্বাক্ষর জাল মামলায় প্রশ্ন বিচারপতি কৌশিক চন্দের

বিধানসভায় বিধায়কদের স্বাক্ষর জাল করার অভিযোগের মামলায় আপাতত স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নভেম্বর পর্যন্ত তাঁর উপর বহাল থাকল রক্ষাকবচ। মামলার শুনানিতে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে রাজ্যের কাছে একাধিক প্রশ্ন তুললেন বিচারপতি কৌশিক চন্দ।

শুনানিতে বিচারপতির অন্যতম প্রশ্ন, “অভিষেক কি সেই বৈঠকের অংশ ছিলেন? তিনি তো দলের সাধারণ সম্পাদক। কী ভাবে অভিষেক এই অপরাধের মধ্যে আসছেন?” বিচারপতি স্পষ্ট করে জানান, পুলিশের হাত বাঁধা নেই। তদন্ত করে দেখা হোক নথি জাল করার নির্দেশ কে দিয়েছিলেন। পাশাপাশি, অভিযোগের ক্ষেত্রে অন্য কোনও ধারা কার্যকর হয় কি না, সেটিও তদন্তকারীরা খতিয়ে দেখতে পারেন বলে মন্তব্য করেন তিনি।

মামলায় রাজ্যের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল রাজদীপ মজুমদার জানান, মোট ৭০ জন বিধায়কের স্বাক্ষর রয়েছে সংশ্লিষ্ট নথিতে। ফরেনসিক পরীক্ষায় তাঁদের মধ্যে তিন জনের স্বাক্ষর জাল বলে উঠে এসেছে। যদিও অভিযোগ রয়েছে পাঁচ জন বিধায়কের স্বাক্ষর নিয়ে। এখন তদন্তের মূল লক্ষ্য, কার নির্দেশে ওই স্বাক্ষর জাল করা হয়েছিল এবং সেই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও ভূমিকা ছিল কি না।

বিচারপতি জানতে চান, ফরেনসিক রিপোর্ট ইতিমধ্যেই হাতে এসে গেলে তদন্ত শেষ করতে আর কত সময় লাগবে। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, কে নথিটি তৈরি করেছিলেন এবং দলীয় নেতৃত্বের তরফে এমন কোনও নির্দেশ দেওয়া হয়েছিল কি না, তার প্রমাণ কোথায়?

রাজ্যের দাবি, অভিষেক বৈঠকের অংশ ছিলেন এবং তিনি সংশ্লিষ্ট নথি পাঠিয়েছিলেন। তাঁর জানা ছিল, বৈঠকে উপস্থিত না থাকা কয়েক জনেরও স্বাক্ষর নথিতে রয়েছে।

অন্য দিকে, অভিষেকের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়ের দাবি, নথি জালের অভিযোগ উঠলেও সেটি সম্পূর্ণ তৈরি করা নথি কি না, সেটিও দেখা প্রয়োজন। তাঁর বক্তব্য, ফিরহাদ হাকিমের নেতৃত্বে বৈঠক হয়েছিল এবং অভিষেক শুধু বিধানসভায় নথিটি পাঠিয়েছিলেন।

[youtube-feed feed=1]
Read More

Latest News