HomeScrollবাংলা-সহ ৫ রাজ্যে ১০৭৮৩ কোটির প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্র,বাড়বে রেল যোগাযোগ
Central Government

বাংলা-সহ ৫ রাজ্যে ১০৭৮৩ কোটির প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্র,বাড়বে রেল যোগাযোগ

যানজট কমানো ও পণ্য পরিবহণ বাড়াতে তিনটি রেল প্রকল্পে অনুমোদন কেন্দ্রের, উপকৃত হবে পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য

ওয়েব ডেস্ক : রেল পরিকাঠামোয় বড়সড় সম্প্রসারণের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার (Central Government)। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা মোট ১০,৭৮৩ কোটি টাকা বিনিয়োগে তিনটি রেল প্রকল্পে (Railway Project) অনুমোদন দিয়েছে। এই প্রকল্পগুলির মাধ্যমে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়ে প্রায় ৬৫৬ কিলোমিটার নতুন রেললাইন তৈরি হবে।

কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী ২০২৯-৩০ সালের মধ্যে প্রকল্পগুলির কাজ শেষ করার লক্ষ্য রাখা হয়েছে। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির অনুমোদন পাওয়া প্রকল্পগুলির মধ্যে রয়েছে খড়্গপুর থেকে ঝাড়সুগুড়া (বাগডিহি) ও কাটনি থেকে পেন্দ্রা রোড পর্যন্ত চতুর্থ লাইন এবং বিলাসপুর (উসলাপুর) থেকে পেন্দ্রা রোড পর্যন্ত তৃতীয় লাইনের কাজ হবে এই প্রকল্পে।

আরও খবর : ভাইরাল ভিডিও ঘিরে ‘সম্মানরক্ষা’র নামে ২২ বছরের তরুণীকে খুন, দুর্ঘটনার ছক পরিবারের! :   

নতুন রেললাইন তৈরি হলে গুরুত্বপূর্ণ রেলপথগুলিতে ট্রেন চলাচলের ক্ষমতা অনেকটাই বাড়বে বলে মনে করছে কেন্দ্র (Central Government)। বিশেষ করে কয়লা, সিমেন্ট, লোহা ও ইস্পাতের মতো শিল্পপণ্য পরিবহণে এর সুফল মিলবে। সরকারের হিসাব অনুযায়ী, প্রকল্পগুলি চালু হলে বছরে প্রায় ২ কোটি ৭০ লক্ষ টন অতিরিক্ত পণ্য পরিবহণের সুযোগ তৈরি হতে পারে। শুধু পণ্য পরিবহণ নয়, যাত্রী পরিষেবাতেও এর প্রভাব পড়বে। প্রায় ৪,৭৯০টি গ্রামকে উন্নত রেল যোগাযোগের আওতায় আনার লক্ষ্য রয়েছে। ১৪টি জেলার প্রায় ৫৬ লক্ষ মানুষ এর ফলে উপকৃত হতে পারেন।

কেন্দ্র জানিয়েছে, প্রধানমন্ত্রী গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যানের সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রকল্পগুলি বাস্তবায়ন করা হবে। পরিবহণের বিভিন্ন মাধ্যমের মধ্যে সমন্বয় বাড়িয়ে পণ্য ও যাত্রী পরিবহণ আরও দ্রুত ও কার্যকর করাই এই পরিকল্পনার অন্যতম লক্ষ্য। রেলের অতিরিক্ত পরিকাঠামোর ফলে সড়কপথের উপর চাপ কমবে বলেও মনে করছে সরকার। একইসঙ্গে পরিবহণ খরচ কমার পাশাপাশি জ্বালানি ব্যবহার এবং দূষণও কমতে পারে।

[youtube-feed feed=1]
Read More

Latest News