Thursday, March 12, 2026
HomeBig newsআর কিছুক্ষণের মধ্যেই যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি
Lionel Messi

আর কিছুক্ষণের মধ্যেই যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি

আজ সারাদিন কী কী কর্মসূচি, মেসি নির্ঘন্ট একনজরে

ওয়েবডেস্ক- দীর্ঘ ১৪ বছর পর কলকাতায় পা রাখলেন লিওনেল মেসি (Lionel Messi) । শীতের উষ্ণতা গায়ে মেখে ফুটবলের রাজপুত্রকে স্বাগত জানাল তিলোত্তমা। আজ শহর মেসিময়। বলা যায় ঝটিকা সফরে কলকাতায় তাঁর পা পড়লেও, সেই মুহূর্তটিকে জীবনের সেরা সময় হিসেবে ধরে রাখতে চাইছে আপামর মানুষ। ২০১১ সালে মেসি কলকাতাতায় এসেছিলেন, আর্জেন্টিনার হয়ে প্রীতি ম্যাচ খেলতে। আর এবার স্বপ্নের রাজপুত্রের আগমন বিশ্বকাপজয়ী হয়ে। শনিবার মাঠে নেমে কলকাতা তাঁর ফুটবলের মাঠ কাঁপানো জাদু দেখতে না পারলেও এই উন্মাদনাটাই ভক্তদের মধ্যে অনেক।

যুবভারতীতে (Yuva Bharati Krirangan) সকাল ১০ টায় শুরু গেল গোট কনসার্ট। সংগীত পরিবেশন করছেন বিখ্যাত গায়ক অনীক ধর। মেসির প্রবেশের উৎসব মুখর মানুষ।

সাড়ে ৯ টায় মেসির আগমনের আগেই উন্মাদনায় টগবগ করে ফুটছে যুবভারতী ক্রীড়াঙ্গন। ডিসেম্বরের সকালের শীতকে উপেক্ষা করেই মেসিকে দেখতে হাজির ছোট থেকে বড়। সকলের মুখে একটাই কথা মেসি মানেই ফুটবল।

আরও পড়ুন-  কলকাতায় লিওনেল মেসি, দেখুন এয়ারপোর্টের ভিডিও

বাইপাসের ধারে হায়াত রিজেন্সিতে রয়েছেন ফুটবল কিংবদন্তি। তাঁকে এক ঝলক দেখতে সর্বত্র ভিড়, ফুটবল প্রেমীদের। কেবল কলকাতা নয়, দেশের নানা প্রান্ত এখানে হাজির মানুষ।

মেসি-নির্ঘণ্ট
সকাল ১০.০০- ভার্চুয়ালি নিজের মূর্তি উদ্বোধন করবেন মেসি।
সকাল ১০.০৫-যুবভারতীতে অনীক ধরের সঙ্গীতানুষ্ঠান, ‘ট্যাঙ্গো টু টেগোর
সকাল ১০.১৫-যুবভারতীতে টলিউড শিল্পীদের অনুষ্ঠান।
সকাল ১০.৪৫ যুবভারতীতে প্রাক্তনদের প্রদর্শনী ম্যাচ।
সকাল ১১.২০ লিওনেল মেসির যুবভারতীতে প্রবেশ।
দুপুর ১২.০০-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবেশ।
দুপুর ১২.০০-কিশোরদের নিয়ে মেসি-মাস্টারক্লাস।
দুপুর ১২.৩০-লিওনেল মেসি ও শাহরুখ খানকে সংবর্ধনা।
দুপুর ১২.৩৫-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবর্ধিত করবেন মেসিকে।
দুপুর ১.০৫-যুবভারতীয় ছাড়বেন মেসি।

দেখুন ভিডিও-

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast