Saturday, June 27, 2026
HomeScrollশীতের পরশ গায়ে মেখে মেসি উন্মাদনায় তিলোত্তমা
winter

শীতের পরশ গায়ে মেখে মেসি উন্মাদনায় তিলোত্তমা

ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকেই আবহাওয়ার ভোল বদল

Written By
winter

ওয়েবডেস্ক-  মেসি উষ্ণতায় তিলোত্তমা। তবে শীত (Winter) এবার ভালোই ব্যাটিং শুরু করেছে। ভোরে ও রাতে শীতের আমেজ, সেইসঙ্গে হালকা কুয়াশা (Fog)। এখনও রাজ্যে জাঁকিয়ে শীত পড়েনি, তবে আগাম পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office) । সব কিছু মিলিয়ে হাড় কাঁপানো শীতের অপেক্ষায় বঙ্গবাসী। আগামী সপ্তাহ থেকে আরও কয়েক ডিগ্রি কমবে তাপমাত্রার পারদ।

দক্ষিণবঙ্গে জমিয়ে শীতের আমেজ। স্বাভাবিকের নিচে রাত ও দিনের তাপমাত্রা। আগামী সাতদিন এমনই থাকবে তাপমাত্রা। বড়সড় তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম। সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশা পরে পরিষ্কার আকাশ। আপাতত শুষ্ক আবহাওয়া, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রাজ্যে

দক্ষিণবঙ্গের তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে পৌঁছছে। জেলার দিকগুলিতে ভালো শীতের দাপট। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১০-১১ ডিগ্রিতে নেমেছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে তাপমাত্রা আরও কমবে। সেই সঙ্গে উত্তুরে হাওয়ার দাপট থাকবে। গত বেশ কয়েক দিন ধরে কলকাতায় পারদ ১৫ ডিগ্রিতে নেমেছে। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে তাপমাত্রা আরও কমবে। আজ ও কাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভালোই কুয়াশার দাপট থাকবে। দৃশ্যমানতা কিছুটা কমবে পারে। তবে কোনও সতর্কতা জারি করা হয়নি।

কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫১ থেকে ৯৩ শতাংশ।

আরও পড়ুন- ৩ দিন বন্ধ থাকবে তারাতলা ব্রিজ! ভোগান্তি এড়াতে জানুন বিকল্প রুট

অপরদিকে উত্তরবঙ্গে পাঁচ ডিগ্রিতে নেমে গিয়েছে। কোচবিহার, আলিপুর সহ পার্বত্য জেলাগুলিতে কুয়াশার প্রভাব বেশি থাকবে। দার্জিলিং জেলা সহ-সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। পার্বত্য এলাকা এবং ওপরের দিকের পাঁচ জেলাতে তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। মালদা সংলগ্ন জেলাতে অর্থাৎ উত্তরবঙ্গের নিচের দিকে ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে তাপমাত্রা।

 

শহর কলকাতায় আপাতত তাপমাত্রার কোনও হেরফের হবে না। সকালের হালকা কুয়াশা, দিনের বেলায় রোদ,ঝকঝকে আকাশ।

দেখুন আরও খবর-

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO