Sunday, June 7, 2026
Homeবিনোদন‘পুষ্পা ২’-এর পর বক্স অফিসে ঝড় তুলতে আসছে কোন ব্লকবাস্টার!

‘পুষ্পা ২’-এর পর বক্স অফিসে ঝড় তুলতে আসছে কোন ব্লকবাস্টার!

বক্স অফিসে আর কত টাকা রোজগার করলে আমির খানের ‘দঙ্গল'(Amir Khan’s Dangal) ছবিকে টেক্কা দিতে পারবে ‘পুষ্পা ২'(Pushpa 2 ), তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। ইতিমধ্যেই প্রভাস অভিনীত ‘বাহুবলি ২'(Bahubali 2) ছবিকে টক্কর দিয়ে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২'(Allu Arjun’s Pushpa) বক্স অফিসে(Box Office) দাপিয়ে বেড়াচ্ছে। তাই দর্শকদের প্রশ্ন ১৮০০ কোটি টাকা বক্স অফিসে এযাবত রোজগার করে ‘দঙ্গল’কে কি টক্কর দিতে পারবে এ ছবি! আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রুল’ অর্থাৎ ‘পুষ্পা ২’ ক্রিসমাসে মুক্তি পাওয়ার পর বক্স অফিসে যে ঝড় তুলেছিল নতুন বছরে এসে সেই দাপট বজায় রেখেছে।
২০১৬ সালে দঙ্গল ছবিটি বিশ্বব্যাপী মোট ২০৭০ কোটি টাকা আয় করে ইতিহাস গড়েছিল। সেই ইতিহাসকে পিছনে ফেলতে পারবে কিনা ‘পুষ্পা ২’ তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। এই জল্পনার মধ্যেই নতুন আশা জাগিয়ে উঠে এসেছে আর একটি দক্ষিণী ছবি ‘কান্তারা ২’। পুষ্পা ২ এর পর নাকি বক্স অফিসে সুনামি আনতে পারে এই ব্লকবাস্টার ছবি। ‘কান্তারা’ ছবির সিক্যুয়েল এর শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কর্নাটকের গভীর জঙ্গলে। প্রসঙ্গত ১৬ কোটি টাকার পেটে তৈরি ‘কান্তারা’ ছবিটি রুপোলি পর্দায় এক ইতিহাস গড়েছিল। যে টাকা দিয়ে এই ছবি তৈরি হয়েছিল তার চেয়ে ২৫ গুন বেশি বক্স অফিসে ছবির আয় হয়েছিল।
যদিও এই ছবি শুরু থেকেই বিতর্কে জড়িয়ে ছিল নির্মাতাদের বিরুদ্ধে জঙ্গলের ক্ষতি করার অভিযোগ এনেছিল স্থানীয় বাসিন্দারা।
‘কান্তারা’ ছবির সিক্যুয়েলের বাজেট ১২৫ কোটি টাকা। প্রথম ভাগ ‘কান্তারা’-র ব্যাপক সাফল্যের পর ঋষভ শেঠি সিক্যুয়েলের বাজেট বাড়িয়ে দিয়েছেন। ব্লকবাস্টার এই ছবিটি তৈরি হয়েছে স্থানীয় বিশ্বাস এবং কুসংস্কারের ভিত্তিতে। আর এই ছবিতে মুখ্য ভূমিকায় দুর্ধর্ষ অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও দক্ষতা প্রদর্শন করেছেন ঋষভ শেঠি।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini