Tuesday, February 10, 2026
Homeবিনোদনরক্তমাখা কুড়ুল হাতে এলোমেলো চুলে 'রঘু ডাকাত' দেব!

রক্তমাখা কুড়ুল হাতে এলোমেলো চুলে ‘রঘু ডাকাত’ দেব!

কলকাতা: রঘু ডাকাত নামটা বাঙালির দৈনন্দিন জীবনের সঙ্গে প্রায় জড়িয়ে আছে। রকম ডাকাত সম্পর্কে নানান গল্পকথা শোনা যায়। কখনো নাকি তিনি গরিবের বন্ধু আবার কখনো নরবলির মতন বিভীষিকাময় গল্পের নায়ক।
গবেষকদের মতে তার জন্ম প্রায় ২০০ বছর আগে ব্রিটিশ আমলে। তার আসল নাম নাকি রঘু ঘোষ। রঘু ডাকাত গড়ে তুলেছিলেন লেঠেল বাহিনী। ব্রিটিশ দর্শনকারী ধনী লোকদের সম্পদ লুট করে গরিব দুঃখী কৃষকদের মধ্যে তা বিলিয়ে দিতেন রঘু ডাকাত।
এই ‘রঘু ডাকাত’ (Raghu Dakat) চরিত্রকে সামনে রেখে তৈরি হচ্ছে বাংলা ছবি। নাম ভূমিকায় দেখা যাবে সুপারস্টার দেবকে(Superstar Dev)। এর আগে রঘুর ডাকাতের বিভিন্ন লুকে দেবের ছবির সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে।
এবার হাতে রক্ত মাখা করুন এলোমেলো চুলে রঘু ডাকাতের বেশে ধরা দিলেন সুপারস্টার। এবারের পূজোতেই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে দেবের ‘রঘু ডাকাত'(Raghu Dakat)। রঘু ডাকাতের নতুন লোক প্রকাশ করে দেব ছবির বিষয়ে কিছু আপডেট দিয়েছেন। পোস্টারে দেবের মুখবর্তী লম্বা দাড়ি কাঁধে তীর ধনুক অন্যদিকে হাতে ধরা রক্তমাখা কুরুল আর মাথায় উশকো খুশকো চুল।

আরও পড়ুন:এবার কি বলিউডে প্রোযোজকের ভূমিকায় প্রসেনজিৎ!

দেব জানিয়েছেন তাদের এই ছবির প্রথম সিডিউল শুটিং শেষ হয়েছে। তিনি লিখেছেন ‘রঘু ডাকাতের প্রথম শিডিউলের কাজ শেষ,আরও অনেক বেশি প্রতিকূলতা আর উদ্দীপনা রয়েছে আগামীতে। আপনারা তৈরি আছেন তো?’
প্রসঙ্গত, ছবিটি পরিচালনা করছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। দেব এবং এসভিএফ যৌথভাবে প্রযোজনা করছে ছবিটি। ছবিতে দেব ছাড়াও দেখা যাবে রূপা গঙ্গোপাধ্যায়(Rupa Ganguly),ইধিকা পাল(Idhika Pal), অনির্বাণ ভট্টাচার্য(Anirban Bhattacharjee),সোহিনী সরকার(Sohini Sarkar) ও অন্যান্যদের।
গত কয়েক বছরে বিভিন্ন কারণে এই ছবির কাজ পিছিয়ে গিয়েছিল। অবশেষে নানান জটিলতা কাটিয়ে ছবির প্রথম সিডিউলের শুটিং শেষ হয়েছে।
দেব অভিনীত ও কৌশিক গাঙ্গুলী পরিচালিত ধুমকেতু ছবিটি অবশেষে মুক্তি পেতে চলেছে বেশ কয়েক বছর পর। এবছর গরমের ছুটিতেই দেব-শুভশ্রী জুটির এই ছবি দর্শকরা দেখতে পাবেন বলে মনে করা হচ্ছে। এছাড়াও দেবের হাতে ‘প্রজাপতি ২’ ছবিটির কাজ রয়েছে। অভিজিৎ সেন(Avijit Sen) এর পরিচালনায় যেখানে দেবকে আবার মিঠুন চক্রবর্তীর সঙ্গে পর্দায় দেখা যাবে।

Read More

Latest News

toto DEPOBOS https://valebasemetals.com/join-us/ evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast