Thursday, July 16, 2026
HomeScrollপূর্ব লাদাখে সেনাবল বৃদ্ধি! LAC-র নিরাপত্তায় কী পদক্ষেপ ভারতের?

পূর্ব লাদাখে সেনাবল বৃদ্ধি! LAC-র নিরাপত্তায় কী পদক্ষেপ ভারতের?

ওয়েব ডেস্ক: লাদাখে ফের সেনাবল বৃদ্ধি করল ভারত। চীনের (China) সঙ্গে ভারতের সম্পর্কে টানাপোড়েনের মাঝে ভারতীয় সেনার (Indian Army) এই পদক্ষেপ নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। সূত্রের খবর, পূর্ব লাদাখে (Eastern Ladakh) প্রকৃত নিয়ন্ত্রণরেখা অর্থাৎ, এলএসি (LAC) বরাবর নতুন পদাতিক ডিভিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ভারত। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক (Defense Ministry Of India) সূত্রে জানা গিয়েছে, লাদাখের রাজধানী লেহ্‌তে অবস্থানরৎ ১৪ নম্বর কোরের অধীনে থাকবে নতুন ৭২ নম্বর পদাতিক ডিভিশন।

২০১৩ সালে মনমোহন সিং সরকারের আমলে ভারতীয় সেনার জন্য একটি পৃথক ‘মাউন্টেন স্ট্রাইক কোর’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর মূল লক্ষ্য ছিল ৩,৪৮৮ কিলোমিটার দীর্ঘ ভারত-চীন সীমান্তে পিপল্‌স লিবারেশন আর্মির গতিবিধির উপর নজরদারি করা। প্রায় ৬৫ হাজার কোটি টাকা বাজেটে গৃহীত এই প্রকল্পের আওতায় প্রায় ৯০ হাজার সেনা নিয়োগ করা হয়েছিল। এর অংশ হিসেবে পশ্চিম বর্ধমানের পানাগড়ে প্রথমে ১৭ নম্বর মাউন্টেন স্ট্রাইক কোরের একটি ডিভিশন গঠন করা হয়।

আরও পড়ুন: খাবারে বিষক্রিয়া! যোগীরাজ্যে বেঘোরে প্রাণ হারাল ৪ শিশু

পরবর্তীকালে, ২০১৭ সালে লাদাখের জন্য পঠানকোটে দ্বিতীয় ডিভিশন গঠনের কাজ শুরু হলেও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে তা স্থগিত রাখা হয়। তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী প্রয়াত মনোহর পারিক্কর এই প্রকল্পের খরচ সংক্রান্ত বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, সেনাবাহিনীর আধুনিকীকরণের দিকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত। তবে ২০২০ সালে পূর্ব লাদাখে চিনের আগ্রাসন এবং গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর নতুন করে এই মাউন্টেন স্ট্রাইক কোরের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে ওঠে।

উল্লেখ্য, ২০২০ সালের সংঘাতকালে পানাগড়ে মোতায়েন ১৭ নম্বর মাউন্টেন স্ট্রাইক কোর পূর্ব লাদাখে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বিশেষ করে, প্যাংগং হ্রদের দক্ষিণ প্রান্তে উঁচু স্থানগুলি দখল করে ভারতীয় বাহিনী। এইসব ঘটনার পর ভারত বুঝতে পারে যে, পূর্ব লাদাখের প্রতিরক্ষা জোরদার করতে হলে আরও শক্তিশালী ডিভিশন মোতায়েন করা দরকার।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot