Tuesday, June 16, 2026
HomeScrollবিজেপি শাসিত মুম্বই কি দিন দিন অসুরক্ষিত হয়ে উঠছে?

বিজেপি শাসিত মুম্বই কি দিন দিন অসুরক্ষিত হয়ে উঠছে?

ওয়েব ডেস্ক: বুধবার গভীর রাতে নিজের বাড়িতেই দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা সইফ আলি খান (Saif Ali Khan)। ইতিমধ্যে হামলাকারী ছবিও সামনে এসেছে। ঘটনায় তিনজনকে গ্রেফতারও (Arrested) করেছে পুলিশ। এই ঘটনার ফলে মুম্বই (Mumbai) শহরের নিরাপত্তা (Safety) নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। তবে এই পরিস্থিতির মাঝেই মুম্বইকে দেশের সবথেকে সুরক্ষিত শহরগুলির মধ্যে একটি বলে মন্তব্য করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবিশ (Devendra Fadnabis)। বিরোধীদের তোলা প্রশ্নে তিনি স্পষ্ট জানিয়েছেন, একটি ঘটনার উপর ভিত্তি করে মুম্বইকে অসুরক্ষিত হিসেবে চিহ্নিত করা ঠিক হবে না।

বৃহস্পতিবার পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন, “যে ঘটনা ঘটেছে তা গুরুতর। তবে মুম্বইকে অসুরক্ষিত তকমা দেওয়া ঠিক নয়। সরকার শহরকে আরও সুরক্ষিত করতে সমস্ত পদক্ষেপ গ্রহণ করবে।” তিনি আরও জানান, মুম্বই পুলিশের দেওয়া তথ্যে এটা স্পষ্ট যে, অভিযুক্তের উদ্দেশ্য ছিল মূলত চুরি।

আরও পড়ুন: সইফ আলি খানকে চুরিকাঘাত করল কে? জানুন তার পরিচয়

এই ঘটনার পর মহারাষ্ট্রের বিজেপি (BJP) নেতৃত্বাধীন জোট সরকারের সমালোচনায় সরব হয়েছে বিরোধী দলগুলি। শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন, “মুম্বইয়ে বিখ্যাত মানুষরা নিরাপদ না হলে সাধারণ মানুষ কীভাবে নিরাপদ থাকবেন?’’ তাঁর অভিযোগ, ‘‘এই ধরনের ঘটনা মুম্বইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য পরিকল্পিত চক্রান্ত।’

প্রসঙ্গত, এই অতর্কিত হামলায় সইফের শরীরে ছ’বার ছুরির আঘাত করা হয়েছে। মেরুদণ্ডের কাছে গুরুতর আঘাত থাকলেও অভিনেতার অবস্থা আপাতত স্থিতিশীল। তিনি মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মুম্বই পুলিশ জানিয়েছে, সইফের বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে, হামলাকারী বাড়ির এক পরিচারকের পূর্বপরিচিত। সেই পরিচারককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের মতে, অভিযুক্ত চুরির উদ্দেশ্যে বাড়িতে ঢুকে পড়ে এবং লুকিয়ে ছিল সইফের ছেলের ঘরে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO