Monday, April 6, 2026
HomeScrollহারিয়ে গেছে নিমকি-গজার চল? হালখাতার পুরনো গন্ধ কি ভুলতে বসেছে নতুন প্রজন্ম?
Poila Baisakh 2026

হারিয়ে গেছে নিমকি-গজার চল? হালখাতার পুরনো গন্ধ কি ভুলতে বসেছে নতুন প্রজন্ম?

সময়ের সঙ্গে বদলাচ্ছে নববর্ষ পালনের ধরণ...

ওয়েব ডেস্ক: পয়লা বৈশাখ (Poila Baisakh 2026) মানেই নতুন জামা, মিষ্টিমুখ আর হালখাতা। একসময় এই ত্রয়ী ছাড়া বাঙালির নববর্ষ (Noboborsho 2026) যেন অসম্পূর্ণ ছিল। দোকান থেকে বাড়ি ফিরত রঙিন বাক্স, যার ভেতরে থাকত লম্বা গজা, দানাদার, লাড্ডু, খাজা আর কড়কড়ে নিমকি। সঙ্গে অবশ্যই থাকত ছবি-ছাপা বাংলা ক্যালেন্ডার (Bengali Calender), যা সারা বছর জায়গা করে নিত বাড়ির দেওয়ালে।

কিন্তু সময়ের সঙ্গে বদলাচ্ছে ছবিটা। ডিজিটাল যুগে এখন মোবাইল অ্যাপেই ক্যালেন্ডার, আর অনলাইন পেমেন্টে মিটে যাচ্ছে হিসেব-নিকেশ। ফলে হালখাতার ঐতিহ্য যেন ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। অনেক দোকানেই আর সেই আগের মতো হালখাতার আয়োজন দেখা যায় না, কমেছে মিষ্টির বাক্স বিলি করার চলও।

আরও পড়ুন: শরৎ থেকে অগ্রহায়ণ, এভাবেই বদলেছে বাঙালির নববর্ষের ইতিহাস, জানেন কি?

তবে কি সত্যিই হারিয়ে যাচ্ছে এই প্রথা? তরুণ প্রজন্মের একাংশ বলছে, “হালখাতা এখন আর আগের মতো নেই, তবে পুরোপুরি হারায়নি। বড়দের মাধ্যমে এখনও কিছুটা টিকে আছে।” কেউ কেউ আবার মনে করেন, এই প্রথা এখন মূলত প্রতীকী দোকানে গিয়ে ‘শুভ নববর্ষ’ বলা, সামান্য মিষ্টিমুখ এতেই সীমাবদ্ধ।

অন্যদিকে, কিছু ব্যবসায়ী এখনও এই ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন। তাঁদের মতে, “হালখাতা শুধু ব্যবসার হিসেব নয়, গ্রাহকের সঙ্গে সম্পর্কের উৎসব।” তাই ছোট পরিসরে হলেও মিষ্টি ও ক্যালেন্ডার দেওয়ার রীতি চালু রেখেছেন অনেকেই।

ইতিহাস বলছে, মুঘল আমল থেকেই হালখাতার সূচনা। সেই ঐতিহ্য আজও বাঙালির সংস্কৃতির অংশ। বদলের হাওয়ায় রূপ পাল্টালেও আবেগ কিন্তু এখনও অটুট। হয়ত আজ হালখাতার বাক্সের সংখ্যা কমেছে, কিন্তু স্মৃতির অ্যালবামে এখনও রয়ে গেছে সেই গজা-নিমকির গন্ধ, যা পয়লা বৈশাখ এলেই নস্টালজিয়ায় ভাসিয়ে দেয় বাঙালিকে।

 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto