Monday, July 6, 2026
HomeScroll'বাইরের থেকে টাকার বান্ডিল ঢোকানো হচ্ছে, ভোট লুঠের ছক বিজেপির', নাকাশিপাড়ায় হুঁশিয়ারি...
Mamata Banerjee

‘বাইরের থেকে টাকার বান্ডিল ঢোকানো হচ্ছে, ভোট লুঠের ছক বিজেপির’, নাকাশিপাড়ায় হুঁশিয়ারি মমতার

বাম-রাম আঁতাঁত নিয়েও সুর চড়ালেন মমতা

ওয়েব ডেস্ক: নদিয়ার মাটি থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নাকাশিপাড়ার (Mamata Election Campaign Nakashipara) বেথুয়াডহরী জেসিএম হাইস্কুলের মাঠের জনসভা থেকে তাঁর বিস্ফোরক দাবি করে মমতা বলেন, ‘বাইরে থেকে টাকা, মাদক আর অস্ত্র ঢুকছে’। মমতার অভিযোগ, ভিন রাজ্য থেকে লোক এবং কেন্দ্রীয় বাহিনী আনিয়ে ভোট লুঠের নীল নকশা তৈরি করেছে বিজেপি। সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে নেত্রী বলেন, “অযোধ্যা থেকে ২০০ গাড়ি করে সিআরপিএফ আনা হচ্ছে। কিন্তু মনে রাখবেন, এই ছলনা মাত্র ১৫ দিনের। ভয় পাবেন না, ভয় পেলেই ওরা মাথায় চড়বে।”

মমতার অভিযোগ, বাইরের রাজ্য থেকে টাকার বান্ডিল ভোটের আগে পশ্চিমবঙ্গে ঢোকানো হচ্ছে। তাঁর কথায়, ‘যাতে চেকিং না হয় তার জন্য বাংলার বাইরে থেকে লোক আনছে আর এখানকার অফিসারদের সব বাইরে পাঠিয়ে দিচ্ছে। সুপ্রতিমকে তামিলনাড়ুতে পাঠিয়ে দিলেন! লজ্জা করে না? সব অফিসারকে ওই রাজ্যে পাঠাচ্ছেন। এত ভাব তামিলনাড়ুর সঙ্গে? নিশ্চয়ই ভিতরে ভিতরে কংগ্রেস আর স্ট্যালিনের সঙ্গে কোনও বোঝাপড়া আছে। রাজ্যের একের পর এক আমলা ও পুলিশের কর্তাদের বদলি নিয়ে সুর চড়ান তৃণমূল সুপ্রিমো। মমতা বলেন, ৫০০ জনকে বাংলা থেকে রদবদল করছে। এখানে বাইরে থেকে টাকা ঢুকছে। মাদক আর অস্ত্র ঢুকছে। এগুলো যাতে চেকিং না হয়, তার জন্য এই ব্যবস্থা। টাকার বান্ডিল আসছে গর্ভমেন্ট অফ ইন্ডিয়ার ফোর্সের ফ্লাইটে। আমি প্রমাণ ছাড়া কোনও কথা বলি না। সময় মতো ঠিক ভিডিও বার করব। বাংলার মানুষ বিজেপিকে কোনও দিন মানবে না। কে বাংলায় আমিষ খাবে, কে নিরামিষ খাবে, সেটা বাংলার মানুষ ঠিক করবে।’

আরও পড়ুন: পাকিস্তান হুমকি দিল, চুপ থাকলেন? কেন কঠোর পদক্ষেপ নয়? মোদিকে নিশানা মমতার

বাম-রাম আঁতাঁত নিয়েও সুর চড়ান মমতা। তাঁর দাবি, “আগে যারা সিপিএম করত, তারাই এখন নাম বদলে বিজেপি হয়েছে। এদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ।” এদিন দলীয় কর্মীদের উদ্দেশে তাঁর ভোকাল টনিক, ‘রথযাত্রার আগে যেভাবে রাস্তা পরিষ্কার করা হয়, সেই কায়দায় ভোটবাক্সে ‘ঝাড়ু’ দিয়ে বিরোধীদের সাফ করতে হবে।সেই সঙ্গে মোথাবাড়ি নিয়ে মোদিকে নিশানা করে মমতা বলেন, ‘‘মোথাবাড়ির ঘটনার সময় আপনি কোথায় ছিলেন? কোনও হামলাকে আমরা সমর্থন করি না। কিন্তু আপনারা ‘মিম’ নামক সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মিলিয়েছেন। দোষীদের গ্রেফতার না করে নির্দোষদের করছেন।’’বিজেপির সঙ্গে কমিশনের যোগের অভিযোগ তোলেন মমতা। নন্দীগ্রামে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল গিয়েছিলেন রবিবার। নাম না করে তাঁর কথা উল্লেখ করেন মমতা। বলেন, ‘‘নন্দীগ্রামে কমিশনার গিয়েছিলেন দেখলাম। সঙ্গে বিজেপির লোকজন ছিল। তা হলে প্রমাণ হয়ে গেল বিজেপির সঙ্গে কমিশনের যোগ আছে।’’

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT