Monday, July 6, 2026
HomeBig newsপাকিস্তান হুমকি দিল, চুপ থাকলেন? কেন কঠোর পদক্ষেপ নয়? মোদিকে নিশানা মমতার
Mamata Banerjee

পাকিস্তান হুমকি দিল, চুপ থাকলেন? কেন কঠোর পদক্ষেপ নয়? মোদিকে নিশানা মমতার

আমরা তদন্ত চাই, কলকাতাকে আক্রমণের কথা বললে আমরা তা মানব না

ওয়েবডেস্ক-   বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026)  আগে ভোটের প্রচার (Vote Campaign)  জমে উঠেছে। জোর কদমে প্রচার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । জেলায় জেলায় ঘুরে প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। উত্তরে নির্বাচনী প্রচারে ঝড় তুলে আজ নদিয়ার (Nadia)  নাকাশিপাড়া (Nakashipara) থেকে প্রচার তৃণমূল সুপ্রিমোর।

সোমবার নাকাশিপাড়া থেকে থেকে মোদি সরকারকে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পাকিস্তানের মন্ত্রী কলকাতায় হামলার কথা বললেন, মোদি চুপ কেন? কে বলাল? আমরা মানব না।

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ সম্পতি হুমকি দেয় প্রয়োজনে কলকাতা পর্যন্ত হামলা চালাবেন তারা। এই নিয়ে ভারত সরকার এখনও প্রতিক্রিয়া দেয়নি। রবিবার নরেন্দ্র মোদি প্রচারে পশ্চিমবঙ্গে এসেছিলেন। তিনিও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। মোদির এই নীরবতাকে নিশানা করে তোপ দাগলেন মমতা। এই বিষয়ে নিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, কেন মোদি গতকাল কিছু বললেন না? কেন বলতে পারলেন না, কঠোর পদক্ষেপ নেওয়া হবে? কেন চুপ? পাকিস্তানের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হল না? ওদের মন্ত্রীকে দিয়ে কে এই এমন কথা বলিয়েছেন? আমরা তদন্ত চাই। কলকাতাকে আক্রমণের কথা বললে আমরা তা মানব না।

আরও পড়ুন-  মোদি ও শাহ’কে নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়ালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

সোমবার নদিয়া, পূর্ব বর্ধমানে জেলায় জেলায় ঘুরে জনসভা করছেন তিনি। সোমবার নদিয়া ও পূর্ব বর্ধমানে তার তিনটি জনসভা রয়েছে। প্রথমে নদিয়ার পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়ায় তৃণমূল প্রার্থীদের প্রচার করবে তৃণমূল সুপ্রিমো। এই তিন কেন্দ্রে তৃণমূলের প্রার্থী রয়েছেন যথাক্রমে রুকবানুর রহমান, আলিফা আহমেদ, কল্লোল খাঁ।

নাকাশিপাড়ার বেথুয়াডহরিতে জিএসএম উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভার আয়োজন করা হয়েছে। কলকাতার সদ্য প্রাক্তন সিপি সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে বদলি প্রসঙ্গে তোপ দাগেন মমতা। তামিলনাড়ুর কংগ্রেস সরকারের বিজেপির বোঝাপড়া আছে বলেও অভিযোগ করেন তিনি। সুপ্রতিম তামিলনাড়ুতে পাঠিয়ে দিলেন। লজ্জা করে না? সব অফিসারকে ওই রাজ্যে পাঠাচ্ছেন? এত ভাব কিসের? ভিতরে ভিতরে কী কংগ্রেস আর স্টালিনের সঙ্গে কোনও বোঝাপড়া আছে।

মোদিকে নিশানা করে মমতা বলেন, মোথাবাড়ি ঘটনার সময় আপনি কোথায় ছিলেন? হামলাকে আমরা সমর্থন করি না। কিন্তু আপনারা ‘মিম’ নামক সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মিলিয়েছেন। দোষীদের গ্রেফতার না করে নির্দোষদের করছেন।

মমতা বলেন, পাকিস্তানের মন্ত্রী কলকাতা নিশানা করার কথা বলেন কী করে? মোদি চুপ কেন? পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ করা হল না কেন? মন্ত্রীকে দিয়ে কে এমন কথা বলেছেন। তদন্ত চাই। আমরা কলকাতাকে আক্রমণের কথা বললে মানব না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে মমতা বলেন, বাংলায় কথা বললেই ঘুষপেটিয়া আর রোহিঙ্গা! আপনিও তো এদের ভোট পেয়েছেন। তাহলে আপনি আগে পদত্যাগ করুন। তিনি আরও বলেন, অযোধ্যা দিয়ে উত্তরপ্রদেশ থেকে সিআরপিএফ নিয়ে আসছে বিজেপি। এটা ২৫ দিনের খেলা তার পরেই বুঝবে ঠেলার নাম বাবাজি।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT