Friday, July 10, 2026
HomeScrollমোদি ও শাহ'কে নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়ালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee

মোদি ও শাহ’কে নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়ালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ফের বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল সাংসদ

ওয়েব ডেস্ক : বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর অমিত শাহর মাথায় সবুজ আবির মাখানোর ইচ্ছাপ্রকাশ করে বিতর্কে জড়িয়েছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থও হয়েছে বিজেপি (BJP)। এর রেশ কাটতে না কাটতে ফের বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল সাংসদ। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও অমিত শাহকে (Amit Shah) টয়লেটের সামনে লাইনে দাঁড় করানোর নিদান দিয়ে বিতর্কে জড়ালেন কল্যাণ।

গত শনিবার রাতে বাঁকুড়ায় উপস্থিত হয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। সেখানে বক্তব্য রাখার সময় অমিত শাহ’র (Amit Shah) মাথায় সবুজ আবির মাখানোর ইচ্ছাপ্রকাশ করেছিলেন তিনি। আর তৃণমূল সাংসদের এমন মন্তব্যকে প্ররোচনামূলক ও অবমাননাকর দাবি করে কমিনের দ্বারস্থ হয়েছে বিজেপি। তার রেশ এখনও কাটেনি। এর মাঝেই রবিবার বাঁকুড়ার বড়জোড়ায় বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদের বিরুদ্ধে।

আরও খবর : টানা ৪ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) বলেছেন, “২০১৬ সাল থেকে মোট ১০ বার দেশের মানুষকে লাইনে দাঁড় করিয়েছে মোদি সরকার। নোট বন্দী থেকে শুরু করে আধার কার্ড, কোভিডের টিকার লাইন আর এখন গ্যাস, পেট্রোল, ডিজেলের লাইনে দাঁড় করাচ্ছে দেশের মানুষকে। এই নির্বাচনে তৃণমূল ২৩০ থেকে ২৪০টি আসন পাবে। ২০২৯ সালে নরেন্দ্র মোদি ক্ষমতা থেকে চলে যাবে। চোর জোচ্চোররা ধরা পড়ে কয়েদখানায় টয়লেটের সামনে গিয়ে দেখবে সেখানে মোদি আর অমিত শাহ লাইনের পিছনে দাঁড়িয়ে আছে। ওদেরও লাইনে দাঁড় করাতে হবে।”

একই সভা থেকে এ রাজ্যের বিজেপি (BJP) প্রার্থীদেরও আক্রমণ করেন তৃণমূল (TMC) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বাঙালিকে ঘাঁটাতে এসেছে মোদি, অমিত শাহ, যোগী সহ অবাঙালিরা। এমন ঘেঁটে দেব যেন এ রাজ্যে তারা আর ঢুকতে না পারে। ২০২৬ এর নির্বাচনে এমন ঘাঁটতে হবে যাতে বিজেপির প্রার্থীরা আগামী ৩ বছর ঘুমাতে না পারে এবং ঘুমে স্বপ্নের মধ্যে তৃণমূলের নাম শুনে চমকে চমকে ওঠে”।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto