Monday, July 6, 2026
HomeBig newsমমতা'র হুঁশিয়ারির পরেই মনোনয়ন প্রত্যাহার মনিরুল ইসলামের
Manirul Islam

মমতা’র হুঁশিয়ারির পরেই মনোনয়ন প্রত্যাহার মনিরুল ইসলামের

তৃণমূল প্রার্থী আমিরুল ইসলামের জন্য প্রচারে নামবেন বলেও জানিয়েছেন তিনি

ওয়েব ডেস্ক : রবিবারই হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর ২৪ ঘন্টার মধ্যে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র প্রত্যাহার করলেন ফরাক্কার বিদায়ী বিধায়ক মনিরুল ইসলাম (Manirul Islam)। তিনি জানিয়েছেন তৃণমূল সুপ্রিমোর কথা শুনেই তিনি সিদ্ধান্ত বদল করেছেন। সঙ্গে জানিয়েছেন, ফারাক্কার তৃণমূল প্রার্থী আমিরুল ইসলামের জন্য প্রচারে নামবেন বলেও জানিয়েছেন। তৃণমূল (TMC) নেতৃত্বের তরফে এ নিয়ে বলা হয়েছে, মনোমালিণ্য হয়েছিল, তা মিটে গিয়েছে।

মনিরুল ইসলাম (Manirul Islam) হলেন ফারাক্কার বিদায়ী বিধায়ক। ২০২১ সালে এই আসন থেকে জিতেছিলেন তিনি। কিন্তু ছাব্বিশের নির্বাচনের জন্য তাঁকে প্রার্থী করেনি দল। বরং প্রার্থী করা হয়েছিল আমিরুলকে। তাতেই ক্ষুব্ধ হয়ে নির্দল প্রার্থী হয়ে লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মনিরুল। এদিকে এসআইআরে নাম ডিলিট হয়ে গিয়েছিল কংগ্রেস প্রার্থী মোহতাব শেখের নাম। সেই কারণে কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন মনিরুল।

আরও খবর : পাকিস্তান হুমকি দিল, চুপ থাকলেন? কেন কঠোর পদক্ষেপ নয়? মোদিকে নিশানা মমতার

কিন্তু এর পরেই শনিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থেকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেছিলেন, ফরাক্কার বিধায়ককে বলছি মনোনয়ন প্রত্যাহার করে নিতে। আর তা না করলে দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারিও দিয়েছিলেন।

কিন্তু দলনেত্রীর হুঁশিয়ারির পরও মনিরুল (Manirul Islam) জানিয়েছিলেন, ‘কারোর হুমকিতে মাথানত করব না। দরকার পড়লে নিজেই পদত্যাগ করব। সংখ্যালঘু সেলের সভাপতি ছাড়া আর কোনও পদ নেই আমার। আমি চুরি তোলাবাজি করিনি। তাও কেন টিকিট দেওয়া হল না?’ কিন্তু তৃণমূল সুপ্রিমোর হুঁশিয়ারি যে এত সহজে ফেলে দেওয়ার নয়, তা ২৪ ঘন্টার মধ্যে প্রমাণিত হয়ে গেল।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT