Friday, May 15, 2026
HomeScrollফের বিপুল কর্মী ছাঁটাইয়ের পথে Amazon!
Amazon

ফের বিপুল কর্মী ছাঁটাইয়ের পথে Amazon!

আগামী সপ্তাহে বহু কর্মীর চাকরি কেড়ে নিতে চলেছে এই সংস্থা

ওয়েব ডেস্ক : নতুন বছরে দুঃসংবাদ কর্মীদের জন্য। এক ধাক্কায় বহু কর্মীর কাজ যেতে চলেছে (laying off )। জানা যাচ্ছে, ফের কর্মী (Workers) ছাঁটাইয়ের পথে হাটতে চলেছে ই কমার্স সংস্থা আমাজন (Amazon)। আগামী সপ্তাহে বহু কর্মীর চাকরি কেড়ে নিতে চলেছে এই সংস্থা। এর আগেও বহু কর্মী ছাঁটাই করেছিল আমাজন। তার পর ফের একই পথে হঁটতে চলেছে এই সংস্থা।

জানা যাচ্ছে, এক ধাক্কায় ৩০ হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে এই ই কমার্স সংস্থা। গত বছরও ১৪ হাজার কর্মীকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। জানা গিয়েছে, আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হবে। এই ই কমার্স সংস্থার তরফে জানানো হয়েছে, বিভিন্ন ইউনিট থেকে কর্মী (Workers) সংখ্যা কমানোর সম্ভাবনা রয়েছে।

আরও খবর : বিয়েবাড়িতে নাচগানের মাঝেই আত্মঘাতী বিস্ফোরণ! খাইবার পাখতুনখোয়ায় নিহত ৫

এর আগে ২০২২ সালে ২৭ হাজার কর্মীকে সরিয়ে দেওয়া হয়েছিল। ২০২৩ সালে ছাঁটাই করা হয়েছিল ৩০ হাজার কর্মীকে। তার পরেও বহু কর্মীকে নিয়োগ করেছিল আমাজন। কিন্তু আবার কর্মীদের ছেঁটে ফেলতে চলেছে এই সংস্থা। খরচের সামলাতে ও অন্যান্য পরিস্থিতির কথা মাথায় রেখে এই বিপুল সংখ্য কর্মী সরিয়ে ফেলতে চলেছে এই ই কমার্স সংস্থা।

তবে ব্যয় সংকোচনের কথা বললেও, এই কর্মী ছাঁটাইয়ের পিছনে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)। সম্প্রতি এক প্রতিবেদন দাবি করেছিল, এআই গবেষণায় বিপুল টাকা ঢালছে আমাজন কর্তা জেফ বেজোস। যার প্রভাব পড়ছে কর্মীদের উপর। অন্যদিকে, আমাজনের পাশাপাশি ফ্লিপকার্ট-সহ অন্যান্য সংস্থাও ছাঁটাইয়ের পথে হেঁটেছে। টাটা কনসালটেন্সি সার্ভিসও বহু কর্মীকে চাকরি থেকে সরিয়ে দিয়েছে। এত কর্মী ছাঁটাইয়ের কারণে বহু কর্মীর মাথায় হাত পড়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto