Monday, May 18, 2026
HomeScroll‘নিজের সন্তানও রক্ষা পেল না’! আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, গুলিতে মৃত ৮ শিশু
America

‘নিজের সন্তানও রক্ষা পেল না’! আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, গুলিতে মৃত ৮ শিশু

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে লুইজিয়ানা প্রদেশে

ওয়েব ডেস্ক: ফের বন্দুক হিংসায় রক্তাক্ত আমেরিকা (America)। এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হল ৮ শিশুর। আহত হয়েছেন আরও দুই মহিলা। পরে পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয়েছে অভিযুক্তেরও। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে লুইজিয়ানা প্রদেশে।

পুলিশ সূত্রে খবর, স্থানীয় সময় রবিবার ভোর ৬টা নাগাদ শ্রিভপোর্ট শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এক বন্দুকবাজ পরপর তিনটি বাড়িতে হামলা চালায়। প্রথমে ওয়েস্ট স্ট্রিটের দু’টি বাড়ি, তারপর হ্যারিসন স্ট্রিটের একটি বাড়িতে গুলি চালানো হয়।

আরও পড়ুন: ‘মৃত্যু-বাঁকে’ বাস! খাদে গড়িয়ে কাশ্মীরে মৃত্যু ১৫ জনের

মোট ১০ জন গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে ৮ জনই শিশু এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও দুই মহিলা। সূত্রের খবর, নিহতদের মধ্যে আততায়ীর নিজের সন্তানও রয়েছে।

গুলি চালানোর পর পালানোর চেষ্টা করলে টহলরত পুলিশের মুখোমুখি হয় অভিযুক্ত। তাকে আটকাতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়, এবং এনকাউন্টারে মৃত্যু হয় বন্দুকবাজের।

কী কারণে এই নারকীয় হামলা, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে অনুমান, অভিযুক্ত মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। লুইজিয়ানা পুলিশ জানিয়েছে, শ্রিভপোর্ট পুলিশের অনুরোধে তারা তদন্তে নেমেছে। অভিযুক্তকে আটকাতে গিয়ে সে পাল্টা গুলি চালানোর চেষ্টা করায় পালটা জবাব দেয় পুলিশ। এই ঘটনায় কোনও পুলিশকর্মী আহত হননি।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot