Wednesday, July 22, 2026
HomeScrollএক্স কর্তা এলন মাস্ককে তলব করল ফ্রান্সের তদন্তকারী সংস্থা
Elon Musk

এক্স কর্তা এলন মাস্ককে তলব করল ফ্রান্সের তদন্তকারী সংস্থা

এআই চ্যাটবট গ্রোককেও তদন্তের আওতায় নিয়ে আসা হয়েছে

[h_news]

ওয়েব ডেস্ক : সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স (X)-এর বিরুদ্ধে একাধিক অভিযোগ। এবার তা নিয়ে এই সংস্থার কর্তা এলন মাস্ককে (Elon Musk) তলব করল ফ্রান্সের (France) তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, তাঁকে বেশ কিছু বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। তবে মাস্ক এই তলবে সাড়া দেবেন কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

মূলত, ২০২৫ সাল থেকে জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের (Social Media Platform) বিরুদ্ধে তদন্তে নেমেছে ফ্রান্সের তদন্তকারীরা। প্রথমে অভিযোগ করা হয়েছিল, এক্স-এর অ্যালগরিদম ব্যবহার করে ফ্রান্সের রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা চালানো হচ্ছে। শুধু তাই নয় এক্স-এর এআই চ্যাটবট গ্রোককেও তদন্তের আওতায় নিয়ে আসা হয়েছে।

আরও খবর : ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পথে Facebook!

গ্রকের (Grok) বিরুদ্ধে অভিযোগ, এই এআই চ্যাটবট ব্যাবহার করে মহিলা ও শিশুদের বেশকিছু আপত্তিকর ছবি তৈরি করা হচ্ছে। আর তা সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর জন্য ফ্রান্সে এক্স-এর সিইও লিন্ডা জাকারিনিকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা। এছাড়া আরও বেশ কিছু কর্মীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জানা গিয়েছে, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে এক্স-এর বিরুদ্ধে তদন্তে নেমেছিল। এমনকি এক্স-এর দফতরে তল্লাশিও চালানো হয়েছিল

সেই মামলাতেই এবার এলন মাস্ককে তলব করল ফ্রান্সের তদন্তকারী সংস্থা। অভিযোগ, বেআইনি কাজ নিয়ে একাধিকবার সতর্ক করা হলেও, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তবে টেলসা কর্তার তরফে এ নিয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি। এদিকে তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খারিজ করেছে এক্স।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99