Sunday, July 5, 2026
HomeBig newsবাংলাদেশে ফের হিন্দু খু/ন! নরসিংদীতে ব্যবসায়ীকে পিছন থেকে কুপিয়ে হত্যা
Bangladesh

বাংলাদেশে ফের হিন্দু খু/ন! নরসিংদীতে ব্যবসায়ীকে পিছন থেকে কুপিয়ে হত্যা

ব্যবসায়ীকে কুপিয়ে খুন করার অভিযোগ

ওয়েব ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) ফের রক্তাক্ত ঘটনা। নরসিংদী (Narsingdi) জেলার পলাশ থানা এলাকায় এক যুবক ব্যবসায়ীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। নিহতের নাম শরৎমণি চক্রবর্তী। সোমবার রাতে চরসিন্দুর বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। পিছন দিক থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে শরতের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন (Hindu murdered in Bangladesh)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চরসিন্দুর বাজারে শরৎমণি চক্রবর্তীর একটি মুদি দোকান ছিল। সোমবার রাত প্রায় ৯টা নাগাদ দোকান বন্ধ করে তিনি এলাকায় ছিলেন। সেই সময়ই আচমকা একদল দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয়। হাতে ছিল ধারালো অস্ত্র। কোনও কিছু বোঝার আগেই শরতকে লক্ষ্য করে এলোপাথাড়ি কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হামলার পর দুষ্কৃতীরা দ্রুত এলাকা ছাড়ে।

আরও পড়ুন: মায়ের শূন্যস্থান পূরণ, শীঘ্রই বিএনপির চেয়ারম্যান পদে তারেক রহমান

চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে শরতকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে তাঁর। ঘটনার খবর পেয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

পলাশ থানার ওসি শাহেদ আল মামুম জানিয়েছেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পিছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে শরতকে আঘাত করা হয়েছিল। হত্যার নেপথ্যে কী কারণ, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টার মধ্যেই বাংলাদেশে অরাজকতার বলি হয়েছেন দু’জন। এর আগে ময়মনসিংহ, শরীয়তপুর, যশোর-সহ একাধিক জায়গায় খুন, গণপিটুনি ও নারীনির্যাতনের অভিযোগ সামনে এসেছে। তরুণ নেতা ওসমান হাদির মৃত্যুর পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে অশান্তি ছড়িয়ে পড়েছে বলে দাবি বিরোধীদের। এই পরিস্থিতিতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে ভারত। তবে নরসিংদীর এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT