Thursday, March 26, 2026
HomeScrollনিখোঁজ ভারতের মার্চেন্ট অফিসার! কেন্দ্রের দ্বারস্থ পরিবার
Merchant officer missing

নিখোঁজ ভারতের মার্চেন্ট অফিসার! কেন্দ্রের দ্বারস্থ পরিবার

ভারতের ওই মার্চেন্ট অফিসারের খোঁজে তল্লাশি শুরু হয়েছে

ওয়েব ডেস্ক : মাঝ সমুদ্র থেকে নিখোঁজ ভারতের মার্চেন্ট অফিসার (Merchant officer)। মরিসাসের কাছের সমুদ্র থেকে তিনি নিখোঁজ (Missing) হন বলে খবর। এই ঘটনায় যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, তেমনই গভীর রহস্য ঘনীভূত হচ্ছে এই ঘটনার পরে। জানা যাচ্ছে, ইতিমধ্যে ভারতের ওই মার্চেন্ট অফিসারের (Indian merchant officer) খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

জানা গিয়েছে, ওই মার্চেন্ট অফিসারের নাম সার্থক মহাপাত্র। তিনি ওড়িশার (Odisha) বাসিন্দা বলেই খবর। তিনি চীনা পন্যবাহী এক জাহাজে কাজ করতেন। ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে খবর। ঘটনার পরেই গভীর চিন্তার মধ্যে পড়েছেন ওই মার্চেন্ট অফিসারের পরিবারের সদস্যরা।

আরও খবর : দীর্ঘদিনের অপেক্ষার অবসান, বাণিজ্যচুক্তি নিয়ে বিবৃতি প্রকাশ ভারত-আমেরিকার!

সূত্রের খবর, ২০২৫ সাল থেকে এক বেসরকারি জাহাজ সংস্থায় কর্মরত ছিলেন সার্থক। যে জাহাজে তিনি কর্মরত ছিলেন, সেই জাহাজ প্রথমে চীন থেকে গিয়েছিল পশ্চিম আফ্রিকা। তার পর সিঙ্গাপুর হয়ে সেটি ফেরার কথা ছিল চীনে। নিখোঁজ হওয়ার আগে গত ২ ফেব্রুয়ারি সার্থকের সঙ্গে শেষ কথা হয়েছে জানানো হয়েছে পরিবারের তরফে। এর পরেই ৩ ফেব্রুয়ারি থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে খবর। ইতিমধ্যেই মার্চেন্ট নেভি অফিসারের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

এই ঘটনায় ইতিমধ্যে ভারত সরকারের দ্বারস্থ হয়েছেন সার্থকের পরিবার। এর সঙ্গে ওড়িশা (Odisha) সরকারের কাছে আবেদন জানানো হয়েছে পরিবারের তরফে। সূত্রের খবর, এই বিষয় নিয়ে ওড়িশা সরকারের তরফে কেন্দ্রের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto