Saturday, July 18, 2026
HomeScrollকাতার গ্যাস প্লান্ট বিস্ফোরণে মৃত ১২ ভারতীয়, আহত আরও ৬৬, শোকবার্তা দূতাবাসের
Qatar LNG Gas Complex

কাতার গ্যাস প্লান্ট বিস্ফোরণে মৃত ১২ ভারতীয়, আহত আরও ৬৬, শোকবার্তা দূতাবাসের

ওয়েব ডেস্ক: কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে (Qatar LNG Gas Complex) ভয়াবহ বিস্ফোরণ। মৃতদের অধিকাংশই ভারতীয় (Indian Death in Qatar)। বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে ১৩ জনের, তার মধ্যে ১২ জনই ভারতীয়। মঙ্গলবার এই তথ্য প্রকাশ্যে আনত কাতারের দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ৬৬ জন। তাঁদের বেশিরভাগই ভারত ও পাকিস্তানের নাগরিক। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাস লাফান কাতারের তো বটেই, গোটা বিশ্বের অন্যতম বড় প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন এবং রফতানি কেন্দ্র। কী কারণে এই বিস্ফোরণটি হয়েছে, তা প্রাথমিক ভাবে স্পষ্ট নয়। পশ্চিম এশিয়ায় সংঘর্ষের সময়ে গত মার্চে রাস লাফানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। তার প্রভাব পড়েছিল বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক গ্যাসের জোগানে। তবে রবিবারের বিস্ফোরণকে একটি দুর্ঘটনা বলেই জানিয়েছেন কাতারের কর্তৃপক্ষ। কাতার তো বটেই বিশ্বের অন্যতম বড় এই গ্যাস প্লান্টে হামলার ঘটনায় ব্যাপকভাবে প্রভাবিত হয় বিশ্বের গ্যাস সরবরাহ। হরমুজ খোলার পর নতুন করে এই প্রাকৃতিক গ্যাস উৎপাদন ও রপ্তানি কেন্দ্র সারাইয়ের কাজ চলছিল। রবিবার সেই কাজ চলাকালীন হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। কাতারের শক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিস্ফোরণটি ঘটেছে শিল্প নগরী রাস লাফানের বারজান গ্যাস সরবরাহ কেন্দ্রে, যা দেশের প্রধান এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্র।

আরও পড়ুন: ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন কিয়ের স্টার্মার

বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে রাস লাফান থেকে ৭০ কিলোমিটারেরও বেশি দূরে মধ্য দোহা কেঁপে উঠেছিল। বিস্ফোরণের জেরে জানালা কেঁপে ওঠে। স্বাভাবিকভাবেই বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। কাতারের জ্বালানি মন্ত্রী ও কাতার এনার্জির প্রধান সাদ আল-কাবি জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় মৃতরা ভারতীয় ও পাকিস্তানি নাগরিক। তিনি আরও জানিয়েছেন, ঘটনায় ৬৬ জন আহত হয়েছেন এবং তাঁদের চিকিৎসা চলছে। তবে কারও অবস্থা আশঙ্কাজনক নয়। দুর্ঘটনার পর মঙ্গলবার শোকপ্রকাশ করেছে দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দূতাবাস লিখেছে, কাতার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হচ্ছে। এক্স হ্যান্ডেলে দূতাবাস লিখেছে, ‘গত রাতে রাস লাফান শিল্পনগরীতে ভয়ঙ্কর দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot