Tuesday, March 24, 2026
HomeBig newsএক ঢিলে দুই পাখি মারলেন ট্রাম্প! আমেরিকাকে উচ্চমানের তেল দেবে ভেনেজুয়েলা
Venezuela Vs America

এক ঢিলে দুই পাখি মারলেন ট্রাম্প! আমেরিকাকে উচ্চমানের তেল দেবে ভেনেজুয়েলা

বিক্রির টাকার নিয়ন্ত্রণ থাকবে ট্রাম্পের হাতে? আর কী ঘোষণা?

ওয়েবডেস্ক- বিশ্ব রাজনীতিতে ‘তেল’ (High QualityOil) ফের আলোচনার শীর্ষে। আমেরিকাকে (America) তিন থেকে পাঁচ কোটি ব্যারেল উচ্চমানের তেল দেবে ভেনেজুয়েলা (Venezuela)। বাজার মূল্যে দেওয়া তেলের বিক্রির টাকার নিয়ন্ত্রণ থাকবে আমেরিকার হাতে। প্রাপ্ত টাকা ভেনিজুয়েলা এবং আমেরিকার জনগণের উপকারে ব্যবহৃত হবে। ট্রুথ সোশ্যালের পোস্টে ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (US President Donald Trump) 

ট্রুথ সোশ্যাল মিডিয়ার (Truth Social Media) একটি পোস্টে ট্রাম্প লেখেন, অতি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভেনেজুয়েলার অন্তর্বর্তিকালীন সরকার আমেরিকাকে ৩০-৫০ মিলিয়ান ব্যারেল দেবে৷

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, সেই তেল বাণিজ্যিক ভাবে বিক্রি করা হবে এবং সেই সংক্রান্ত টাকা পয়সা,  হিসাবও আমেরিকার নজরদারিতেই থাকবে’। ট্রাম্প বলেন, এই তেল বাজারমূল্য বিক্রি করা হবে, এই সেই টাকা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে আমার দ্বারা নিয়ন্ত্রিত হবে৷ এই উপকৃত হবে ভেনেজুয়েলা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জনসাধারণ’।

ট্রাম্প জানিয়েছেন, এই বিষয়ে জ্বালানি সংক্রান্ত সচিব ক্রিস রাইটকে অবিলম্বে পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে৷ তিনি লেখেন, ‘‘আমি জ্বালানি সচিব ক্রিস রাইটকে অবিলম্বে এই পরিকল্পনা বাস্তবায়িত করার নির্দেশ দিয়েছি৷ এই তেল পাঠানো হবে স্টোরেজ জাহাজের মাধ্যমে, সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রে আনলোড করা হবে’।

অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদন অনুসারে, ভেনেজুয়েলার আধিকারিকদের বক্তব্য অনুসারে, গভীর রাতে মার্কিন সামরিক অভিযান চালানো সময় কমপক্ষে ২৪ জন ভেনেজুয়েলার নিরাপত্তা আধিকারিক নিহত হয়েছেন৷ তুলে নিয়ে যাওয়া গিয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে৷ মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে মাদক মাফিয়ার যোগাযোগের অভিযোগ আনার হয়েছে, দুজনকেই নিউ ইউর্কের আদালতে পেশ করা হবে।

জানা গেছে, ভেনেজুয়েলার তেলের ভান্ডার আমেরিকার কাছে উন্মুক্ত করে দেওয়ার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের উপরেও চাপ তৈরি করছে আমেরিকা।

আরও পড়ুন-  ‘আমি খুশি নই, মোদি জানেন’, ভেনেজুয়েলা আবহে ভারতকে শুল্ক-বার্তা ট্রাম্পের

ভেনেজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলোর সঙ্গে জোরদার আলোচনা চলছে। হোয়াইট হাউস সূত্রে খব , আগামী শুক্রবার ওভাল অফিসে তেল কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক আয়োজন করছে। এই বৈঠকে এক্সন, শেভরন ও কনোকোফিলিপসের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা। আলোচনার বিষয় হবে ভেনেজুয়েলার তেল এবং যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ জ্বালানি পরিকল্পনা।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot