Tuesday, June 30, 2026
HomeScrollনির্বাচনের আগে বিজেপি সাংসদদের কড়া নির্দেশ দিলেন নিতিন নবীন!
Nitin Nabin

নির্বাচনের আগে বিজেপি সাংসদদের কড়া নির্দেশ দিলেন নিতিন নবীন!

১৫ মার্চের মধ্যে সব সাংসদেরকে ‘রিপোর্ট কার্ড’ জমা দিতে হবে!

ওয়েব ডেস্ক : কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে হতে চলেছে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। তা নিয়ে পারদ চড়ছে বঙ্গে। শাসক-বিরোধী সবাই ইতিমধ্যে প্রচারে নেমে পড়েছে। তার আগে দিল্লিতে বিজেপি সাংসদদের (BJP MP’s) নিয়ে বৈঠক করলেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি নিতিন নবীন (Nitin Nabin)। বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের দিল্লির বাসভবনে হয়েছিল এই বৈঠক। এই বৈঠক থেকে বিজেপি সাংসদদেরকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

সূত্রের খবর, অনন্ত মহারাজ ছাড়া ১৪ জন সাংসদ উপস্থিত ছিলেন এই বৈঠকে। সেখান থেকে বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি স্পষ্ট নির্দেশ দিয়ে জানান, আগামী ১৫ মার্চের মধ্যে প্রত্যেক সাংসদকে তাঁর কাছে ‘রিপোর্ট কার্ড’ জমা দিতে হবে। বৈঠকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়, সেই রিপোর্টে সাংসদ হিসেবে তাঁরা কী কী কাজ করেছেন, তাঁদের এলাকায় কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা কারা পেয়েছেন, সেই উপভোক্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে কি না, সবিস্তার তথ্য দিতে হবে।

আরও খবর : মমতার মামলার শুনানি শেষ, বেরিয়ে কী বললেন তৃণমূল নেত্রী

নিতিন নবীন সাংসদদের উদ্দেশে বলেন, প্রয়োজনে সংসদের কাজ থেকে ছুটি নিয়ে হলেও নিজের এলাকায় বেশি সময় কাটাতে হবে। কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পের বাস্তবায়ন এবং তদারকির দায়িত্ব সাংসদদেরই নিতে হবে। বৈঠকে আসন্ন রাজনৈতিক লড়াই নিয়ে কড়া সুরে কেন্দ্রীয় সভাপতি বলেন, “এবার জিততেই হবে।” সেই সঙ্গে প্রচারের কৌশল বদলানোর নির্দেশও দেওয়া হয়। বড় সভার পরিবর্তে ছোট ছোট সভা করার কথা জানানো হয়েছে।

সূত্রের খবর, বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতিকে ইলিস মাছ, মটন, চিকেনে কেন্দ্রীয় সভাপতিকে বরণ করেছিলেন বাংলার বিজেপি সাংসদরা। যদিও নিতিন নবীন মাছ মাংস কিছুই খাননি। তিনি নিরামিষ খাবার গ্রহণ করেন বলেই জানা গিয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO