HomeScrollব্রিগেডে জনসমুদ্র, শপথ গ্রহণের দিন জমজমাট ‘সোনাঝুরি’র আবহ
Kolkata Brigade

ব্রিগেডে জনসমুদ্র, শপথ গ্রহণের দিন জমজমাট ‘সোনাঝুরি’র আবহ

কড়া নজরদারিতে মুড়ে ফেলা হয়েছিল গোটা ব্রিগেড চত্বর

কলকাতা: একদিকে ইতিহাসের সাক্ষী ব্রিগেড প্যারেড গ্রাউন্ড (Brigade Parade Ground), অন্যদিকে উৎসবমুখর মানুষের ঢল। শনিবার বাংলায় বিজেপি (BJP) সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে কার্যত অন্য রূপ নিল কলকাতার ময়দান (Maidan)। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি গোটা এলাকা যেন মুহূর্তে বদলে গেল মেলা প্রাঙ্গণে। অনেকের চোখে সেই ছবি ফিরিয়ে আনল শান্তিনিকেতনের (Shantiniketan) সোনাঝুরির হাটের আবহ।

রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির একাধিক শীর্ষ নেতা ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। স্বাভাবিকভাবেই নিরাপত্তা ছিল নজিরবিহীন। কলকাতা পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও গোয়েন্দা সংস্থার কড়া নজরদারিতে মুড়ে ফেলা হয়েছিল গোটা ব্রিগেড চত্বর।

আরও পড়ুন: প্রিয়দর্শিনীর পোস্টে ‘ধৃতরাষ্ট্র’, ‘দুর্যোধন’! পরিবারতন্ত্র নিয়ে ঠিক কাকে নিশানা ফিরহাদ কন্যার?

তবে রাজনৈতিক উত্তাপের পাশাপাশি এদিন নজর কাড়ে অন্য এক ছবি। সকাল থেকেই লক্ষ লক্ষ মানুষের ভিড়ে সরগরম হয়ে ওঠে ময়দান এলাকা। দূরদূরান্ত থেকে আসা মানুষদের কথা মাথায় রেখে অস্থায়ী দোকান বসান বহু ক্ষুদ্র ব্যবসায়ী। কোথাও চা-বিস্কুট, কোথাও ঘুগনি-মুড়ি, আবার কোথাও গেরুয়া পতাকা, টুপি, ব্যাজ কিংবা স্মারক সামগ্রীর পসরা। কেউ বিক্রি করছেন ঠান্ডা পানীয়, কেউ আবার হাতে হাতে তুলে দিচ্ছেন জল।

অনেক বিক্রেতার কথায়, দীর্ঘদিন পর এত বড় জনসমাগম তাঁদের ব্যবসায় নতুন আশার আলো দেখিয়েছে। রাজনৈতিক অনুষ্ঠান হলেও সাধারণ মানুষের ভিড়কে ঘিরে কার্যত উৎসবের পরিবেশ তৈরি হয় ময়দানে।
রাজনৈতিক পালাবদলের এই দিনে তাই শুধু শপথ গ্রহণ নয়, ব্রিগেডে ধরা পড়ল বাংলার চিরচেনা জনজীবনের ছবিও যেখানে রাজনীতি, আবেগ, ব্যবসা আর উৎসব মিলেমিশে একাকার।

কলকাতার পাশাপাশি দুর্গাপুরেও গৈরিক উচ্ছ্বাস নজর কেড়েছে সমর্থকদের। বিজেপি নেতা সনু সাউ ও অভিজিৎ ভট্টাচার্যের নেতৃত্বে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে উদযাপন করা হয় এই বিশেষ দিনটি।

এদিন সাধারণ পথচলতি মানুষদের মধ্যে ঝালমুড়ি বিতরণ করা হয়। পাশাপাশি লাড্ডু বিলি, আবির খেলা এবং ঠান্ডা পানীয় বিতরণের মধ্য দিয়ে বিজয়ের আনন্দ ভাগ করে নেন কর্মী-সমর্থকেরা। স্টেশন চত্বর জুড়ে শোনা যায় দলীয় স্লোগান। অনেকের হাতেই ছিল বিজেপির পতাকা।

[youtube-feed feed=1]
Read More

Latest News