Tuesday, June 30, 2026
HomeScrollমাধ্যমিকের এনরোলমেন্ট–এডমিট নিয়ে বড় স্বস্তি, ফের খুলছে অনলাইন পোর্টাল
Bratya Basu

মাধ্যমিকের এনরোলমেন্ট–এডমিট নিয়ে বড় স্বস্তি, ফের খুলছে অনলাইন পোর্টাল

মধ্যশিক্ষা পর্ষদের তরফে অনলাইন এনরোলমেন্ট পোর্টাল ফের খোলা হচ্ছে

কলকাতা: বিদ্যালয়ের ত্রুটির কারণে যেসব পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষার (Secondary Education) এনরোলমেন্ট ও এডমিট কার্ড পাননি, তাঁদের জন্য বড় বার্তা দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানান, মধ্যশিক্ষা পর্ষদের তরফে অনলাইন এনরোলমেন্ট পোর্টাল ফের খোলা হচ্ছে।

পর্ষদ সূত্রে জানানো হয়েছে, আগামী ২৭ জানুয়ারি দুপুর ১২টা থেকে ২৮ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে অনলাইন এনরোলমেন্ট পোর্টাল। এই সময়ের মধ্যেই বঞ্চিত পরীক্ষার্থীরা পুনরায় আবেদন করে এনরোলমেন্ট ও এডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন।

আরও পড়ুন: সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে হলফনামা তলব হাইকোর্টের!

শিক্ষামন্ত্রী তাঁর পোস্টে স্পষ্ট করেছেন, পরীক্ষার্থীদের স্বার্থেই এই বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে, যাতে বিদ্যালয়ের গাফিলতির খেসারত ছাত্রছাত্রীদের দিতে না হয়। ফলে বহু পরীক্ষার্থীর মধ্যেই স্বস্তি ফিরেছে।

উল্লেখ্য, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি, চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। হাতে সময় কম থাকায় পর্ষদের এই সিদ্ধান্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে শিক্ষামহল।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO