Saturday, March 28, 2026
HomeScrollবিধানসভায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে মামলা সুপ্রিম কোর্টে
Supreme Court

বিধানসভায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে মামলা সুপ্রিম কোর্টে

হাইকোর্টে জানালেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত

কলকাতা: বিধানসভার (West Bengal Assembly Election) ভিতরে মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশ করা আদালত অবমাননার সামিল নয়, কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এমনটাই জানালেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)  দায়ের করা মামলার শুনানিতে রাজ্যের পক্ষ থেকে এই অবস্থান স্পষ্ট করা হয়।

মামলাটি করা হয়েছিল বিধানসভায় নিরাপত্তারক্ষী সহ প্রবেশের বৈধতা নিয়ে। এদিন আদালতে কিশোর দত্ত বলেন, মুখ্যমন্ত্রী ও বিধানসভার স্পিকার, উভয়ই সাংবিধানিক পদে আসীন। সেই কারণে তাঁদের নিরাপত্তা সংক্রান্ত বিশেষ ব্যবস্থাকে আদালত অবমাননা হিসেবে ধরা যায় না। তিনি আরও জানান, দেশে চারটি সাংবিধানিক পদ রয়েছে, মুখ্যমন্ত্রী, বিধানসভার স্পিকার, বিচারপতি এবং অ্যাডভোকেট জেনারেল। এর বাইরে অন্য কেউ নিজেকে সাংবিধানিক পদের সমতুল্য দাবি করতে পারেন না।

আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়ের SIR হাজিরার বিরোধিতায় মামলা দায়ের সুপ্রিম কোর্টে

শুনানির সময় বিচারপতি অমৃতা সিনহা মন্তব্য করেন, আদালত এই মামলার গভীরে প্রবেশ করতে আগ্রহী নয়। তবে পরবর্তী শুনানির আগে বিধানসভার ভিতরে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নিয়মের ব্যতিক্রম না হওয়াই উচিত। একইসঙ্গে স্পিকারের জারি করা নিরাপত্তারক্ষী সংক্রান্ত বিজ্ঞপ্তি সব বিধায়কের ক্ষেত্রেই সমভাবে প্রযোজ্য হওয়া দরকার বলেও পর্যবেক্ষণ করেন তিনি। মামলার পরবর্তী শুনানি ২৭ এপ্রিল পর্যন্ত মুলতবি রাখা হয়েছে।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot