Friday, May 15, 2026
HomeScrollদিল্লিতে মুখ্যমন্ত্রী, এদিকে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু'র!
Suvendu Adhikari

দিল্লিতে মুখ্যমন্ত্রী, এদিকে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু’র!

"রাজ্যপালকে ৪টি বিষয় বলেছি", জানালেন শভেন্দু

ওয়েব ডেস্ক : একদিকে এসআইআর (SIR) নিয়ে উত্তাল রাজধানী। সেখানে নির্বাচন কমিশনারের (Election Commission) সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠক থেকে বেরিয়ে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। অন্যদিকে রাজ্যে পাল্টা চাপ বাড়াতে মাঠে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যের বিরোধী দলনেতা। বিরোধী দলনেতার সঙ্গে রাজভবনে গিয়েছিলেন বিধানসভায় বিজেপির দলীয় সচেতক শঙ্কর ঘোষ, রাজ্য বিজেপির সহ-সভাপতি সঞ্জয় সিংহ, শিশির বাজোরিয়া-সহ ১২ জন বিধায়ক। ১ ঘন্টার বেশি সময় ধরে রাজ্যপালকে ৪টি বিষয় বলেছেন বলে জানিয়েছেন শুভেন্দু।

রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “২৯ জানুয়ারি মুখ্য সচিবকে চিঠি দিয়ে ২ তারিখে যেতে চাই বলে চিঠি দিয়েছিলাম। উনি বলেন, ৬ তারিখের আগে দেখা করতে পারবেন না। মুখ্যসচিবকে বলতে চেয়েছিলাম তাঁর আধিকারিকরা এসআইআর নিয়ে নৈরাজ্য তৈরি করছে। রাজ্যপালকে বলেছি মুখ্য সচিবকে বিষয়টি জানান।”

আরও খবর : রাজ্য বাজেটের পর SIR নিয়ে আলোচনা বিধানসভায়!

সঙ্গে তিনি বলেছেন, “মুখ্যমন্ত্রীর লক্ষ্য এসআইআরকে ভন্ডুল করা। এর ড্রামা ধরা পড়ে গেছে। নির্বাচন কমিশন (Election Commission) এখন অনেক নতুনত্ব আনে। পরশুদিন এমওদের আক্রমণ করেন। কোনও কিছু না করতে পেরে দিল্লিতে নাটক করতে গেছে। এইআরওরা তৃণমুলের কথায় মানুষকে ডেকে বিরক্ত করছে। রাজ্য ব্যর্থ বলেই বিশিষ্ট মানুষদের এসআইআরের শুনানির নামে বিরক্ত করছে।” এদিন দিল্লির বঙ্গভবনে পুলিশের অভিযান নিয়ে শুভেন্দু বলেছেন, “আমি দিল্লি পুলিশকে ধন্যবাদ জানাই। সংসদ চলছে। ওই জায়গা হাই সিকিউরিটি জোন। দিল্লির পুলিশ তিনবারের মুখ্যমন্ত্রীকে সম্মান দিয়ে সরে গিয়েছে। পুরো ড্রামা করছে। এর পালটা প্রতিবাদ,প্রতিরোধ করবো। আমরা মনে করি স্বচ্ছ ভোটার তালিকা দরকার।”

এসআইআর (SIR)-এর দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে বলেও জানিয়েছেন শভেন্দু। সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, স্বচ্ছ তালিকা ছাড়া ভোট হতে দেব না। অন্যদিকে আগামী ৬ ফেব্রুয়ারি এসআইআর নিয়ে আলোচনা হওয়ার কথা রাজ্য বিধানসভায়। তা নিয়ে শুভেন্দু বলেছেন, বিধানসভায় এ নিয়ে প্রস্তাব এলে আমরা আলোচনা করব। সঙ্গে কটাক্ষের সুরে বলেছেন, “এত গুরুত্বপূর্ণ বিষয় অথচ মাত্র ১ ঘন্টা আলোচনা, ওটা বিধানসভা নাকি দশকর্মা ভান্ডারে পরিনত হয়েছে।”

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto