Monday, June 15, 2026
HomeScrollকীভাবে গ্রেফতার রাকেশ সিং, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

কীভাবে গ্রেফতার রাকেশ সিং, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

চারদিন পর পুলিশের জালে বিজেপি নেতা

কলকাতা: অবশেষে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিং। কংগ্রেস (Congress) দফতরে হামলার ঘটনায় চারদিন পর পুলিশের জালে বিজেপি নেতা রাকেশ সিং (Rakesh Singh)। ৫ দিন অধরা থেকে অবশেষে মঙ্গলবার গভীর রাতে ট্যাংরা থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

গত শুক্রবার সকাল প্রায় ১১টা নাগাদ প্রদেশ কংগ্রেস দফতরে ভাঙচুরের ঘটনা ঘটে। প্রদেশ কংগ্রেস দফতরে ভাঙচুরের ঘটনা ঘটে। রাহুল গান্ধী-সহ কংগ্রেস নেতাদের ছবি ও তাঁদের দলীয় পতাকায় আগুনও ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ উঠেছিল বিজেপি নেতা রাকেশ সিং এবং তাঁর দলবলের বিরুদ্ধে। ঘটনার পরই বেশ কয়েকজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। কিন্তু অভিযুক্ত রাকেশের নাগাল পাচ্ছিল না পুলিশ। গত রবিবার রাতে রাকেশের বাড়িতে পৌঁছে যান পুলিশ আধিকারিকরা। যদিও সেখানে তাঁর খোঁজ পাওয়া যায়নি। এরপরই রাকেশ পুত্র শিবমকে দফায় দফায় জেরা করা হয়। অভিযুক্ত রাকেশের ছেলেকে জিজ্ঞাসবাদেই অবশেষে পুলিশের হাতে গ্রেফতার মূল অভিযুক্ত।

আরও পড়ুন: বিধান ভবন কাণ্ডে গ্রেফতার রাকেশ সিং

প্রদেশ কংগ্রেসের সদর দফতর ভাঙচুরের ঘটনায় এর আগে চার জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতদের মধ্যেই ছিলেন রাকেশের ছেলে শিবম সিংও। এছাড়াও, রাকেশের তিন ঘনিষ্ঠ বিজয়প্রসাদ ধানুক, সন্তোষকুমার রাজভর এবং দিব্যেন্দু সামন্তকে গ্রেফতার করে পুলিশ। তবে পাঁচ দিন ধরে অধরাই ছিলেন ভাঙচুরের ঘটনার অন্যতম অভিযুক্ত রাকেশ। মঙ্গলবার রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। বুধবার শিয়ালদহ আদালতে হাজির করানো হবে রাকেশকে।

গত ২৭ সেপ্টেম্বর ‘ভোটার অধিকার যাত্রা’য় বিহারের দ্বারভাঙা থেকে মুজফ্‌ফরপুর যাচ্ছিলেন রাহুল, প্রিয়ঙ্কা গান্ধী, তেজস্বী যাদবেরা। অভিযোগ, দ্বারভাঙায় কংগ্রেসের একটি মঞ্চ থেকে বছর কুড়ির এক তরুণ প্রধানমন্ত্রী মোদী এবং তাঁর প্রয়াত মাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। সেই থেকে সংঘাতের সূত্রপাত। তার জেরেই কলকাতায় কংগ্রেসের দফতরে ভাঙচুরের অভিযোগ উঠেছে।

দেখুন খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO