Monday, June 29, 2026
HomeScrollSIR শুনানিতে তলব জয় গোস্বামীর
Joy Goswami

SIR শুনানিতে তলব জয় গোস্বামীর

২ জানুয়ারি শুনানিতে হাজিরা দিতে বলা হয়েছে জয় গোস্বামীকে

কলকাতা: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (SIR) ঘিরে বিতর্কের মধ্যেই এবার নির্বাচন কমিশনের (Election Commission) তলব পেলেন কবি জয় গোস্বামী (Joy Goswami)। মঙ্গলবার কবির পরিবার সূত্রে জানা গিয়েছে, নতুন বছরের ২ জানুয়ারি শুনানিতে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। তবে সম্প্রতি অস্ত্রোপচার-সহ গুরুতর অসুস্থতার কারণে ওই শুনানিতে আদৌ কবি নিজে উপস্থিত থাকতে পারবেন কি না, তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।

কবি জয়ের কন্যা দেবত্রী গোস্বামী জানান, ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকার কারণ দেখিয়েই শুনানির জন্য তলব করা হয়েছে তাঁর বাবাকে। যদিও তার পরবর্তী সমস্ত নির্বাচনে নিয়মিত ভোট দিয়ে এসেছেন জয় গোস্বামী। এমনকি ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বর্তমানে জয় গোস্বামী টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোটার। তাঁর স্ত্রী কাবেরী গোস্বামী ও কন্যা দেবত্রীর নাম খসড়া ভোটার তালিকায় রয়েছে।

আরও পড়ুন: বিএসএফ-কে জমি দেওয়া নিয়ে শাহের অভিযোগ ওড়ালেন মমতা

পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, ২০০২ সালের আগে ভোটার তালিকায় নাম না থাকায় দীর্ঘ সময় ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি কবি। কিন্তু পরবর্তী সময়ে সমস্ত নিয়ম মেনেই তাঁর নাম অন্তর্ভুক্ত হয় এবং তারপর থেকে ধারাবাহিকভাবে ভোট দিয়ে আসছেন তিনি।

উদ্বেগের বিষয়, গত কয়েক বছরে পরপর তিনটি অস্ত্রোপচারের মধ্যে দিয়ে যেতে হয়েছে কবিকে। বর্তমানে তিনি বাড়িতেই চিকিৎসাধীন। সেই কারণে ২ জানুয়ারির শুনানিতে তাঁর পক্ষে হাজিরা দেওয়া কার্যত অসম্ভব বলেই মনে করছে পরিবার। দেবত্রী গোস্বামী বলেন, “বাবার কাছে কিছু নথি ও তথ্য চাওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থার কথা মাথায় রেখে শুনানির দিন আমি নিজেই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাব।”

প্রসঙ্গত, এসআইআর শুনানিপর্বে বয়স্ক ও অসুস্থ ভোটারদের হেনস্থার অভিযোগ ইতিমধ্যেই সামনে এসেছে। সেই প্রেক্ষিতে নির্বাচন কমিশন জানিয়েছে, ৮৫ বছরের বেশি বয়সি বা গুরুতর অসুস্থ ভোটারদের বাড়িতে গিয়ে শুনানি করা হবে। জয় গোস্বামীর বয়স ৭৪ হলেও তাঁর শারীরিক অবস্থা গুরুতর। ফলে এই ক্ষেত্রে কমিশন কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে পরিবার ও সাংস্কৃতিক মহল।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO