Wednesday, July 22, 2026
HomeScrollরথের আগেই কাটল কুমোরটুলির দুশ্চিন্তা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে পৌঁছল প্রতিমা তৈরির মাটি
kolkata

রথের আগেই কাটল কুমোরটুলির দুশ্চিন্তা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে পৌঁছল প্রতিমা তৈরির মাটি

সোমবার রাতে চার লরি মাটি কুমোরটুলিতে পৌঁছেছে

[h_news]

ওয়েব ডেস্ক : রথযাত্রা ঘিরে যখন উৎসবের আবহ তৈরি হচ্ছে, ঠিক সেই সময় বড় স্বস্তি পেল কুমোরটুলির (Kumartuli) মৃৎশিল্পীরা। কয়েকদিন ধরেই প্রতিমা তৈরির জন্য প্রয়োজনীয় মাটির জোগান না থাকায় উদ্বেগে ছিলেন শিল্পীরা। অবশেষে রাজ্য সরকারের উদ্যোগে সোমবার রাতে চার লরি মাটি কুমোরটুলিতে পৌঁছেছে। কথায় আছে রথের দড়ি টানলেই দুর্গা (Durga puja) আসে। এই দিনেই দুর্গা মূর্তির কাঠামোয় দেওয়া হয় প্রথম মাটি। এটি মৃৎশিল্পীদের (Potter) জন্য খুশির খবর।

দুর্গাপুজোর (Durga puja) প্রতিমা তৈরিতে বিশেষ ধরনের নদীর পলিমাটি ব্যবহার করা হয়। সাধারণত এই মাটি ডায়মন্ড হারবার এবং উলুবেরিয়া এলাকা থেকে আসে। এ বছর উলুবেরিয়া থেকে কিছু মাটি এলেও ডায়মন্ড হারবারের মাটি দীর্ঘদিন পৌঁছয়নি। ফলে প্রতিমা নির্মাণের কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

আরও খবর : বাজেটের আগে দই-চিনি, পরে অর্থ দফতরে মিষ্টিমুখ, নবান্নে নতুন প্রশাসনিক সংস্কৃতি!

সমস্যার কথা জানিয়ে কুমোরটুলির শিল্পীরা প্রথমে শ্যামপুকুরের বিধায়ক পূর্ণিমা চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করেন। পরে বিষয়টি লিখিতভাবে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের নজরেও আনা হয়। শিল্পীদের অভিযোগ পাওয়ার পর বিষয়টি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কাছে তুলে ধরা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল।

সেই উদ্যোগের ফল মিলেছে বলেই দাবি শিল্পীদের। কুমোরটুলির (Kumartuli) প্রবীণ শিল্পী মিন্টু পাল জানান, সোমবার রাতে চারটি লরিতে করে প্রতিমা তৈরির উপযোগী মাটি এসে পৌঁছেছে। নতুন করে মাটির সরবরাহ শুরু হওয়ায় দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে আপাতত অনেকটাই নিশ্চিন্ত কুমোরটুলির শিল্পী মহল।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99