Monday, June 29, 2026
HomeScrollশামির পর এসআইআর শুনানিতে ডাক লক্ষীরতন শুক্লাকে
Laxmi Ratan Shukla

শামির পর এসআইআর শুনানিতে ডাক লক্ষীরতন শুক্লাকে

SIR শুনানিতে ডাক প্রাক্তন তারকা ক্রিকেটারের

কলকাতা: SIR শুনানিতে ডাক পেলেন প্রাক্তন ক্রিকেটার এবং বাংলা দলের কোচ লক্ষীরতন শুক্লা (Laxmi Ratan Shukla )। ২০০২ সালে ভোটার তালিকায় বাবার নাম না থাকার কারনে ডেকে পাঠানো হয়েছে।গত ৭ জানুয়ারি তাকে ডেকে পাঠানো হয়। কিন্তু সেই সময় বাংলা দলের খেলা থাকায় রাজ্যের বাইরে ছিলেন তিনি ।ইতিমধ্যেই BLO, AERO দের সঙ্গে কথা বলেছেন তিনি।কলকাতায় এসে তিনি শুনানিতে হাজিরা দেবেন বলে জানান।

মহম্মদ শামির পর এবার এসআইআর (SIR 2026) চলাকালীন নজরে আর এক পরিচিত ক্রিকেট মুখ প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটার ও বাংলার প্রাক্তন অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লা। সূত্রের খবর, ২০০২ সালের ভোটার তালিকায় লক্ষ্মীরতনের নাম নেই। সূত্র অনুযায়ী, তিনি উত্তর হাওড়ার হিন্দি হাই স্কুল এলাকার ভোটার হিসেবে নথিভুক্ত হলেও ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নামের উল্লেখ নেই। নাম না থাকায় তাঁকে এসআইআর শুনানিতে তলব করা হয়েছে। একই সঙ্গে ওই তালিকায় পাওয়া যায়নি তাঁর বাবা উমেশ শুক্লার নামও। মঙ্গলবার অথবা বুধবার লক্ষ্মীরতন শুক্লাকে এসআইআর শুনানিতে (Laxmi Ratan Shukla SIR Hearing Notice) উপস্থিত থাকতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে বাংলা দলের বর্তমান কোচ জানিয়েছেন, নির্দিষ্ট দিনে তিনি শুনানিতে হাজিরা দেবেন এবং প্রয়োজনীয় নথি জমা দেবেন।

প্রসঙ্গত, এক সপ্তাহের বেশি সময় ধরে চলছে রাজ্যে এসআইআরের শুনানি। ফর্মে কোনও জটিলতা থাকলে, ঠিকমতো ম্যাপিং না করা গেলে বা নথিতে কোনও সমস্যা থাকলে মূলত ডাকা হচ্ছে শুনানিতে। ডাক পেয়েছেন প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের সদস্যরাও। শুনানিতে ডাক পেয়ে কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠে উপস্থিত হন অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী লাবনী সরকার। অভিনেতা দেব ও ক্রিকেটার মহম্মদ শামিও ডাক পেয়েছেন শুনানিতে। শুধুমাত্র শামিই নয়, তাঁর ভাই মহম্মদ কাইফকেও ডাকা হয়েছে শুনানিতে। এবার শুনানিতে ডাকা হল ভারতীয় দলের ক্রিকেটার ও বাংলার প্রাক্তন অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লাকে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO