Tuesday, March 24, 2026
HomeScrollপানাগড় কাণ্ড কেড়েছে মেয়ে সুতন্দ্রাকে, মাথার ছাদ হারিয়ে নিঃস্ব মা তনুশ্রী চট্টোপাধ্যায়

পানাগড় কাণ্ড কেড়েছে মেয়ে সুতন্দ্রাকে, মাথার ছাদ হারিয়ে নিঃস্ব মা তনুশ্রী চট্টোপাধ্যায়

লোন ৫৭ লক্ষ! ঋণ শোধ করতে না পারায় বাড়ি বাজেয়াপ্ত ব্যাঙ্কের

ওয়েবডেস্ক- ক্যানসারে চলে গিয়েছেন স্বামী। পানাগড়ে (Panagarh) গাড়ি দুর্ঘটনা কেড়ে নিয়েছে একমাত্র মেয়ে সুতন্দ্রাকেও। এবার তাঁর মাথার ওপরের ছাদও হারাচ্ছেন সুতন্দ্রার (Sutandra Chatterjee) মা তনুশ্রী চট্টোপাধ্যায় (Tanushree Chatterjee)। নিঃস্ব, সহায়সম্বলহীন অবস্থায় পথে বসতে চলেছেন তনুশ্রীদেবী। ব্যাঙ্কের ঋণ পরিশোধ করতে না পারায় চন্দননগরের (Chandannagar)বাড়িটি বাজেয়াপ্ত কর্তৃপক্ষ। বৃদ্ধ শাশুড়ি ও মাকে নিয়ে পথে বসেছেন সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায়। কী করবেন ভেবে কূল কিনারা পাচ্ছেন না তিনি। এই পরিস্থিতিতে বাপের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

২০২৩ সালে একটি রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্ক থেকে ৫৭ লক্ষ টাকার ঋণ নেন সুতন্দ্রার বাবা। এর পরেই মারণরোগ ক্যানসার ধরা পড়ে। চিকিৎসায় হু হু করে টাকা খরচ হতে থাকে। স্বামীকে বাঁচাতে পারেননি তনুশ্রীদেবী ও মেয়ে সুতন্দ্রা। ঠিকাদারি কাজেও লোকসানের মুখে পড়েন তাঁরা। সংসারের হাল ধরেন সুতন্দ্রা। কয়েক মাস পড়েই পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় সুতন্দ্রার। অভিযোগ, ইভটিজারদের পাল্লায় পড়েছিলেন তিনি। পর পর স্বামী, মেয়েকে হারিয়ে মানসিক ভাবে ভেঙে পড়েন তনুশ্রীদেবী। শাশুড়ি কল্পনা চট্টোপাধ্যায় ও মা কল্যাণী রায়কে নিয়েই চন্দননগরের নাড়ুয়ার বাড়িতে থাকছিলেন তিনি।

কিন্তু ব্যাঙ্ক ঋণ পরিশোধ না করায় এবার সেই বাড়ির দখল নিল ব্যাঙ্ক। ফলে অথৈ জলে পড়েছে সহায় সম্বলহীন তনুশ্রীদেবী। তনুশ্রীদেবী জানিয়েছেন, ব্যাঙ্কের সঙ্গে বারবার কথা বলেছেন কিন্তু কোনও সমাধান সূত্র মেলেনি। বাড়ির জন্য ৩০ লক্ষ। দোকানের জন্য ১৭ লক্ষ টাকা ঋণ নেন স্বামী। ঋণ নেওয়ার সময় শুধু দোকানের জন্য একটা বিমা করা হয়েছিল। এর জন্য ৯০ হাজারের বেশি টাকা এককালীন দেওয়া হয়। কিন্তু সেই বিমান টাকা ফেরত পাওয়া যায়নি। ব্যাঙ্ক কোনও কথা শোনেনি। আমি বলেছিলাম ৩০ লক্ষ টাকা দিতে পারব। ব্যাঙ্ক দোকান নিয়ে নিক। কিন্তু ব্যাঙ্ক কিছু শোনেনি। মেয়ে বেঁচে থাকলে আজ এই অবস্থা দেখতে হত না। আমি গৃহবধূ, আমার পক্ষে এই টাকা শোধ করা সম্ভব নয়। বাড়ি ছেড়ে দিচ্ছি।

আরও পড়ুন-  SIR বিতর্কে রাজ্যেকে চ্যালেঞ্জ, সুব্রত গুপ্তকে বিশেষ রোল অবজার্ভার নিয়োগ কমিশনের

উল্লেখ্য, ২০২৫ সালের ২৩ ফ্রেব্রুয়ারি রবিবার একটি শো করতে যাচ্ছিলেন সুতন্দ্রা চট্টোপাধ্যায়। গাড়িতে ছিলেন তিনি। অভিযোগ সেই সময়, ইভটিজারদের পাল্লায় পড়েন তিনি। মাত্র ২৭ বছরেই প্রাণ হারান চন্দননগরের সুতন্দ্রা। তিনি ছিলেন নৃত্যশিল্পীর পাশাপাশি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার।তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইভটিজিংয়ের তত্ত্ব খারিজ করে দেন পুলিশ। এবার সেই সুতন্দ্রার পরিবার পথে বসতে চলেছে।

দেখুন আরও খবর-

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot