HomeScrollপাটুলিতে তরুণীর রহস্যমৃত্যু! ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

পাটুলিতে তরুণীর রহস্যমৃত্যু! ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ

কলকাতা: খাস কলকাতার (Kolkata) পাটুলিতে (Patuli) তরুণীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। একটি আবাসন থেকে উদ্ধার হল এক যুবতীর ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগের তির লিভ-ইন সঙ্গীর দিকে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ (Kolkata Police)। শুরু হয়েছে তদন্ত।

মৃতার নাম সঙ্গীতা পাত্র। বয়স ৩০ বছর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাটুলির একটি আবাসনে প্রেমিকের সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকতেন সঙ্গীতা। রবিবার ওই ফ্ল্যাট থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

আরও পড়ুন: প্রত্যেক SIR শুনানি কেন্দ্রের পাশে তৃণমূলের সহায়তা শিবির, ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

ঘটনার পরই মৃতার লিভ-ইন সঙ্গীর নাম উঠে আসে তদন্তে। পরিবারের সদস্যদের অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সঙ্গীতার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন ওই যুবক। তাঁদের দাবি, সম্পর্কের টানাপোড়েনই এই ঘটনার নেপথ্যে থাকতে পারে।

যদিও পুলিশ সূত্রে জানানো হয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মঘাতী ঘটনা বলেই মনে করা হচ্ছে। তবে পারিবারিক অভিযোগের ভিত্তিতে লিভ-ইন সঙ্গীর ভূমিকা সহ সব দিক খতিয়ে দেখা হচ্ছে। যুগলের মধ্যে কোনও অশান্তি ছিল কি না, সে বিষয়েও তদন্ত চলছে।

ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। আপাতত এই রহস্যমৃত্যু ঘিরে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য অব্যাহত।

[youtube-feed feed=1]
Read More

Latest News