Wednesday, March 25, 2026
HomeScrollকুয়াশাতে বিমান ওঠামানায় সমস্যা, অত্যাধুনিক প্রযুক্তি বসছে দমদম বিমানবন্দরে
Dumdum Airport

কুয়াশাতে বিমান ওঠামানায় সমস্যা, অত্যাধুনিক প্রযুক্তি বসছে দমদম বিমানবন্দরে

বিমানে দেরি-ডাইভারশন আটকাতে কলকাতার রানওয়েতে আধুনিক টেকনিক্যাল এড সিস্টেম

কলকাতা: কুয়াশাতে বিমান ওঠামানায় সমস্যা। প্রায় প্রতি শীতের মরশুমে দমদম বিমানবন্দরে (Dumdum Airport) বিমান চলাচলে সাময়িক ব্যাঘাত ঘটে। শীতের কুয়াশা মোকাবিলায় অত্যাধুনিক নেভিগেশন সিস্টেম চালুর কাজ শুরু হল নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। শীতের কুয়াশাজনিত দেরি ও ডাইভারশন কমাতে কলকাতা বিমানবন্দরের নর্থ-এন্ড রানওয়েতে বসানো হচ্ছে আধুনিক টেকনিক্যাল এড সিস্টেম (New Technology Installed Dumdum Airport)। এর ফলে রানওয়ের উভয়দিক থেকেই ফ্লাইট আরও নিরাপদ ও নির্ভুলভাবে অবতরণ করতে পারবে।

এয়ারপোর্ট অথরিটি জানিয়েছেন, নতুন সিস্টেম চালু হলে ডিলে ও ডাইভারশন ব্যাপকভাবে কমবে। দমদম বিমানবন্দরে দুটি রানওয়ে আছে। নিউ টাউন–মধ্যমগ্রাম দিকের লো-ভিজিবিলিটি অপারেশন আরও সহজ হবে।আগামী কয়েক সপ্তাহের মধ্যে সিস্টেম পূর্ণ সক্ষমতায় চালু করার লক্ষ্য রয়েছে। শীতের ব্যস্ত মৌসুমে এই আপগ্রেড বিমানবন্দরের অপারেশন অনেকটাই স্থিতিশীল করবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: শিয়ালদহ ডিভিশনে রক্ষণাবেক্ষণ কাজ, বাতিল একাধিক লোকাল ট্রেন

শীতের মরশুমে রাত ও ভোরে প্রবল কুয়াশায় কার্যত ঢাকা পড়ে যায় রানওয়ে। ফলে বিমান ওঠানামাতেও সমস্যা দেখা যায়। ল্যান্ডিংয়ের সময়ে রানওয়ে ঠিকভাবে দেখতে না পেয়ে বহু বিমান অন্য বিমানবন্দরে চলে যেতে অনেক সময় বাধ্য হয়। কুয়াশার কারণে বিমান অনেক সময় সকালে উড়তেও সমস্যা হয়। অনেক সময় বিমান বাতিলও করতে হয়। যাত্রীদের মধ্যে অনেক সময় ক্ষোভও দেখা যায়। বিমানবন্দর সূত্রের খবর, ‘লো ভিজিবিলিটি সেই সমস্যা মোকাবিলায় নয়া পদক্ষেপ করল দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের নর্থ-এন্ড রানওয়েতে অত্যাধুনিক টেকনিক্যাল অ্যাড সিস্টেম বসানোর কাজ শুরু হয়েছে। আগামী তিন সপ্তাহের মধ্যে সেই কাজ শেষ হবে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

দেখুন ভিডিও

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot