HomeScrollব্যক্তিগত বাইকে নিষেধাজ্ঞা নয়, তবে বন্ধ ‘গ্রুপ রাইড’! হাইকোর্টের নির্দেশে সংশোধন
Calcutta High Court

ব্যক্তিগত বাইকে নিষেধাজ্ঞা নয়, তবে বন্ধ ‘গ্রুপ রাইড’! হাইকোর্টের নির্দেশে সংশোধন

আংশিক সংশোধন করলেও মূল নির্দেশ বহাল রাখল আদালত

কলকাতা: নির্বাচনের সময় ব্যক্তিগত বাইক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা নিয়ে মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ। নির্বাচন কমিশনের (Election Commission) আবেদনের ভিত্তিতে একক বেঞ্চের রায়ে আংশিক সংশোধন করলেও মূল নির্দেশ বহাল রাখল আদালত।

বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানায়, ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা যায় না। আদালতের পর্যবেক্ষণ, “কেউ নিজের ইচ্ছায় বাইকে করে বেরোতে চাইলে তাকে আটকানো যাবে না। ব্যক্তিগত স্বাধীনতায় বাধা দেওয়ার প্রশ্ন নেই।”

আরও পড়ুন: শেষ দফার আগে গঙ্গাসাগরে শাহ!

তবে একইসঙ্গে আদালত জানিয়ে দিয়েছে, গ্রুপ রাইডিং করা যাবে না। অর্থাৎ একসঙ্গে বহু বাইকে মিছিল বা শোডাউন নিষিদ্ধ থাকবে।

শুনানিতে বিচারপতি প্রশ্ন তোলেন, অন্য কোনও রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় এ ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল কি না, তা কমিশনকে দেখাতে হবে। সেই প্রেক্ষিতেই আংশিক সংশোধনের সিদ্ধান্ত নেয় ডিভিশন বেঞ্চ। ফলে একক বেঞ্চের বাকি নির্দেশ বহাল থাকলেও, ব্যক্তিগত বাইক ব্যবহারে ছাড় মিলল। তবে নির্বাচনের আবহে শৃঙ্খলা বজায় রাখতে গ্রুপ রাইডিংয়ের উপর কড়া নিষেধাজ্ঞা জারি থাকছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News