Monday, April 13, 2026
HomeScroll‘বার্নল ও বোরোলিন মজুত রাখুন,’ কমিশনের পোস্ট ঘিরে বিতর্ক ভোটমুখী বাংলায়
Election Commission of India

‘বার্নল ও বোরোলিন মজুত রাখুন,’ কমিশনের পোস্ট ঘিরে বিতর্ক ভোটমুখী বাংলায়

সোশ্যাল মিডিয়ায় হিন্দি সিনেমার গানের লিঙ্ক শেয়ার করে কী লিখল কমিশন? দেখুন

ওয়েব ডেস্ক: হাতে গোনা আর মাত্র কয়েক দিন, আগামী সপ্তাহেই রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ (Assembly Election 2026)। সেই প্রেক্ষিতে শাসক ও বিরোধী শিবির উভয়েই ঝাঁপিয়ে পড়েছে নির্বাচনী প্রচারে। সভা-সমাবেশ থেকে সোশ্যাল মিডিয়া, সব জায়গাতেই চলছে তীব্র বাক্যবাণ। এদিকে ভোট ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশন ও শাসকদলের মধ্যে টানাপোড়েন একাধিকবার প্রকাশ্যে এসেছে। প্রশাসনিক স্তরে বারবার রদবদল, এসআইআর তালিকা নিয়ে সাধারণ মানুষের হয়রানির অভিযোগ—এসব ইস্যুতে কমিশনকে কাঠগড়ায় তুলেছে শাসক দল।

এই উত্তপ্ত আবহের মধ্যেই নতুন করে বিতর্ক উসকে দিল নির্বাচন কমিশনের (Election Commission) একটি সোশ্যাল মিডিয়া পোস্ট (Social Media Post)। দক্ষিণ কলকাতার ডিইও-র অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয় ‘হাম প্যার করনে ওয়ালে’ গানটির একটি লিঙ্ক, যা ‘দিল’ ছবির জনপ্রিয় গান, যেখানে অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত ও আমির খান। পোস্টটির ক্যাপশনে ভোটারদের নির্ভয়ে ভোটদানের আহ্বান জানানো হয়েছে। তবে সেই আহ্বানের ভাষা ছিল বেশ ইঙ্গিতপূর্ণ।

আরও পড়ুন: ভোট দিতে পারবেন কারা? সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে লাখ লাখ ভোটার

পোস্টের ক্যাপশনে সেখানে লেখা হয়েছে, “সকল মা, বোন ও ভাইদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। যদিও কিছু লোক এতে জ্বলতে পারে। গুণ্ডা ও অপরাধীরা সাবধান। নিজেদের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে বার্নল ও বোরোলিন মজুত রাখুন। না হলে উত্তাপ এতটাই বাড়বে যে আপনারা পুড়ে যাবেন।” এই ভাষা ঘিরেই শুরু হয়েছে জোর বিতর্ক। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, কমিশনের এই পোস্ট আসলে পরোক্ষে একটি কঠোর বার্তা, ভোটে বাধা দেওয়ার চেষ্টা করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। আবার অন্য অংশের মতে, শাসক দলের কটাক্ষের জবাব দিতেই কমিশনের এই ‘রসিকতাপূর্ণ’ কিন্তু তির্যক বার্তা।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/